newsmetro

সেনা অভ্যুত্থানের পর ইয়াঙ্গুন বিমানবন্দর বন্ধ ঘোষণা

1_1104
Spread the love

সামরিক অভ্যুত্থানের পর মঙ্গলবার মিয়ানমারের ইয়াঙ্গুন আন্তর্জাতিক বিমানবন্দর বন্ধ করে দেয়া হয়েছে। আগামী ৩১ মে পর্যন্ত সব ধরণের বিমান চলাচল বন্ধ থাকবে বলে দেশটি বিভিন্ন সংবাদ মাধ্যমে জানানো হয়েছে।

মিয়ানমার টাইমস জানিয়েছে, ত্রাণের বিমানসহ সব ধরনের বিমানের অবতরণ ও উড্ডয়নের অনুমতি আগামী ৩১ মে রাত বারটা পর্যন্ত বন্ধ রাখা হয়েছে।

সোমবার সকালে এক বছরের জরুরি অবস্থা জারি করে ক্ষমতা গ্রহণ করেছে দেশটির সেনাবাহিনী। ক্ষমতাসীন দল ন্যাশনাল লীগ ফর ডেমোক্রেসির (এনএলডি) প্রধান অং সান সু চি, দেশটির প্রেসিডেন্ট উইন মিন্টসহ বেশ কয়েকজনকে আটকের পর পরই জরুরি অবস্থা জারি করা হয়।

জরুরি অবস্থার মধ্যেই রাজধানী নেইপিদোতে মোবাইল ফোন ও রাষ্ট্রীয় টেলিভিশন এবং রেডিওর প্রচার বন্ধ করে দেয়া হয়। তবে সামরিক বাহিনী নিয়ন্ত্রিত টেলিভিশন মায়াবতির সম্প্রচার চালু রয়েছে। সোমবার সেনাবাহিনীর ক্ষমতা গ্রহণের বিষয়টি মায়াবতির মাধ্যমে সম্প্রচার করা হয়েছে। টেলিভিশনের এক বিবৃতিতে জানানো হয় যে, কমান্ডার-ইন-চিফ মিন অং হ্লেইং দেশের ক্ষমতা গ্রহণ করেছেন।

নিউজ মেট্রো ডেস্ক-০২/০২/২০২১

Exit mobile version