newsmetro

১৬১ ইউপি ও ৯ পৌরসভায় ভোট ২০ সেপ্টেম্বর

107532499_110326820755259_8546804449732954322_n
Spread the love
নিজস্ব প্রতিবেদক :
কভিড-১৯ পরিস্থিতিতে স্থগিত থাকা দেশের ১৬১ ইউনিয়ন পরিষদ (ইউপি) ও ৯ পৌরসভায় আগামী ২০ সেপ্টেম্বর ভোট অনুষ্ঠানের সিদ্ধান্ত  নিয়েছে নির্বাচন কমিশন। বৃহস্পতিবার বিকেলে অনুষ্ঠিত কমিশনের সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। এছাড়া জাতীয় সংসদের কুমিল্লা-৭ শূণ্য আসনে আগামী ৭ অক্টোবর ভোটগ্রহণের তারিখ নির্ধারণ করেছে কমিশন।
নির্বাচন কমিশন (ইসি) সচিব মো. হুমায়ুন কবীর খোন্দকার সভা শেষে সাংবাদিকদের এসব তথ্য জানিয়েছেন।
সচিব জানান, ‘প্রথম ধাপে ১৬৭টি ইউপির ভোট স্থগিত করা হয়েছিল। এর মধ্যে ১৬১ ইউপিতে আগামী ২০ সেপ্টেম্বর ভোটগ্রহণের সিদ্ধান্ত নিয়েছে কমিশন। পাঁচটি ইউপির চেয়ারম্যান প্রার্থীরা মারা গেছেন। এছাড়া কক্সবাজারের একটি ইউপিতে আপাতত ভোট বন্ধ রাখার জন্য আমাদের কাছে অনুরোধ এসেছে। এ জন্য আপাতত ১৬১টি ইউপিতে ভোটগ্রহণের সিদ্ধান্ত নিয়েছি।’ তিনি জানান, স্থগিত থাকা ৯টি পৌরসভায়ও একই দিন ভোটগ্রহণ করা হবে।
২০ সেপ্টেম্বর যেসব ইউনিয়ন পরিষদের ভোট অনুষ্টিত হবে সেগুলো  হলো—খুলনার কয়রার আমাদি, বাগালী, মহেশ্বরীপুর, মহারাজপুর, কয়রা, উত্তর বেকাশী ও দক্ষিণ বেদকাশী। দাকোপের পানখালী, দাকোপ, লাউডোব, কৈলাশগঞ্জ, সুতারখালী, কামারখোলা, তিলডাঙ্গা, বাজুয়া ও বানিশান্তা। বটিয়াঘাটার গংগারামপুর, বালিয়াডাঙ্গা ও আমিরপুর। দীঘলিয়ার গাজীরহাট, বারাকপুর, দীঘলিয়া, সেনহাটা, আড়ংঘাটা, যোগীপুল। পাইকগাছার সোলাদানা, রাড়ুলী, গড়ইখালী, চাঁদখালী, দেলুটি, লতা ও কপিলমুনি। বাগেরহাট জেলার ফকিরহাটের বেতাগা, লখপুর, পিলজংগ, ফকিরহাট, বাহির দিয়ামানসা, নলধা মৌভোগ ও শুভদিয়া। মোল্লাহাটের উদয়পুর, চুনখোলা, কোদালিয়া, আটজুড়ি, গাওলা ও কুলিয়া। চিতলমারীর বড়বাড়িয়া, হিজলা, শিবপুর, চিতলমারী, চরবানিয়ারী, কলাতলা ও সন্তোষপুর। কচুয়ার গজালিয়া, ধোপাখালী, মঘিয়া, গোপালপুর, রাঢ়ীপাড়া ও বাধাল। রামপালের গৌরম্ভা, বাইনতলা, হুড়কা, মল্লিকের বেড়, বাঁশতলী, উজলপুর, রামপাল, পেড়িখালী ও ভোজপাতিয়া। মোংলার চাঁদপাই, বুড়িরডাঙ্গা, চিলা, মিঠাখালী, সোনাইলতলা ও সুন্দরবন। মোরেলগঞ্জের পঞ্চকরণ, দৈবজ্ঞহাটী, চিংড়াখালী, হোগলাপাশা, বনগ্রাম, বলইবুনিয়া, হোগলাবুনিয়া, বহরবুনিয়া, নিশানবাড়িয়া, মোরেলগঞ্জ, তেলিগাতী, পুঁটিখালী, রামচন্দ্রপুর, জিউধরা, বারইখালী। শরণখোলার ধানসাগর, খোন্তাকাটা, রায়েন্দা, সাউথখালী। বাগেরহাট সদরের বারুইপাড়া, বেমরতা, বিষ্ণুপুর, ডেমা, কাড়াপাড়া, খানপুর ও রাখালগাছি। সাতক্ষীরার কলারোয়ার কয়লা, হেলাতলা, যুগীখালী, জয়নগর, জালালাবাদ, লাঙ্গলঝাড়া, কেঁড়গাছি, সোনাবাড়িয়া, চন্দনপুর ও দেয়াড়া। তালার ধানদিয়া, তেঁতুলিয়া, তালা, ইসলামকাটি, মাগুরা, খেসরা, জালালপুর, খলিলনগর, নগরঘাটা, সরুলিয়া ও খলিষখালী। নোয়াখালী সুবর্ণচরের চরবাটা, চরক্লার্ক, চরওয়াপদা, চর আমানউল্যাহ, পূর্ব চরবাটা ও মোহাম্মদপুর। হাতিয়ার মুছাপুর, চরহাজারী। হাতিয়ার চর ঈশ্বর, চরকিং, তমরদ্দি, সোনাদিয়া, বুড়িরচর, জাহাজমারা ও নিঝুমদ্বীপ। চট্টগ্রামের সন্দ্বীপের বাউরিয়া, গাছুয়া, সন্তোষপুর, আমানউল্লা, হরিশপুর, রহমতপুর, আজিমপুর, মুছাপুর, মাইটভাঙ্গা, সারিকাইত, মগধরা ও হারামিয়া। কক্সবাজারের মহেশখালীর হোয়ানক, মাতারবাড়ী ও কুতুবজোম। কুতুবদিয়ার আলী আকবর ডেইল, বড়ঘোপ, দক্ষিণধুরং, কৈয়ারবিল, লেমশীখালী ও উত্তরধুরুং। পেকুয়ার টেটং। টেকনাফের হ্নীলা, সাবরাং, টেকনাফ ও হোয়াইক্যং।
যে ৯টি পৌরসভায় ভোট হবে: এদিকে ২০ সেপ্টেম্বর যে ৯টি পৌরসভা নির্বাচন হবে সেগুলো হলো—কুমিল্লার নাঙ্গলকোট, ফরিদপুরের ভাঙ্গা, কক্সবাজারের চকরিয়া ও মহেশখালী, ফেনীর সোনাগাজী, নোয়াখালীর কবিরহাট, পঞ্চগড়ের দেবীগঞ্জে যশোরের নওয়াপাড়া এবং চট্টগ্রামের বোয়ালখালী।
Exit mobile version