দরবারে বারীয়া শরীফে বার্ষিক ওরশ ও মিলাদুন্নবী (দ.) অনুষ্ঠিত

All Amin Bariya Darbar Sarif Photo 8.3.2026
Spread the love

চট্টগ্রাম বাহির সিগন্যাল দরবারে বারীয়া শরীফে শাহসূফী হাফেজ ছৈয়্যদ আব্দুল বারী শাহ্জী (রহ.)’র ২১ তম বার্ষিক ওরছ ও ঈদ-এ-মিলাদুন্নবী (দ.) মাহফিল ৩ মার্চ (মঙ্গলবার) অনুষ্ঠিত হয়।

আল্লামা আলহাজ্ব শাহসূফী ছৈয়্যদ মুহাম্মদ বদরুদ্দোজা বারী (মা.জি.আ.)’র সভাপতিত্বে অনুষ্ঠিত মাহফিলে বক্তারা বলেন, শাহসূফী হাফেজ ছৈয়্যদ আব্দুল বারী (রহ.) ছিলেন পাক-ভারতীয় উপমহাদেশে ইসলাম ও তরিকতের প্রচার প্রসারে অতুলনীয়। তিনি বড় পীর আব্দুল কাদের জিলানী (রা.)’র আওলাদ সুফি সৈয়দ মুহাম্মদ দায়েম (রহ.) থেকে খেলাফত লাভ করেন। তিনি কাদেরীয়া তরীকা সহ ১৭ জন কামেল মুর্শীদের কাছ থেকে খেলাফতে ধন্য হয়ে চট্টগ্রাম বাহার সিগনাল এসে  মসজিদ, আলিয়া মাদরাসা, খানকা ও তরীকতের খেদমত করেছিলেন। এছাড়াও সুন্নীয়তের ময়দানে সাংগঠনিক ভাবে সক্রিয়তার অবদান রাখেন।

মাহফিলে বক্তব্য রাখেন শাহজাদা ছৈয়্যদ মোহাম্মদ হাসান বারী (মা.জি.আ.), শাহজাদা ছৈয়দ মুহাম্মদ দস্তগীর বারী (মা.জি.আ.), শাহজাদা ছৈয়দ মুহাম্মদ আমীর খসরু বারী, শাহজাদা ছৈয়দ মুহাম্মদ জুনায়েদ বারী, ছৈয়দ মুহাম্মদ আনাস বারী, ছৈয়দ মুহাম্মদ হোজায়ফা বারী, আল আমিন বারীয়া কামিল মডেল মাদ্রাসার অধ্যক্ষ আলহাজ্ব ড. ইসমাইল নোমানী, চট্টগ্রাম রুবি গেইট নূরীয়া বিষু দরবার শরীফের সাজ্জাদানশীন আল্লামা মুঈনউদ্দীন নূরী আল কোরাইশী (মা.জি.আ.) আল্লামা আব্দুল আজিজ আনোয়ারী, আল্লামা মাঈনুদ্দীন আল কাদেরী, আল আমিন বারীয়া দরছে নেজামি মাদরাসার অধ্যক্ষ আল্লামা জয়নাল আবেদীন আল কাদেরী, আল্লামা মোরশেদুল আলম আনোয়ারী, আল্লামা মুহাম্মদ মহিউদ্দীন আল কাদেরী, মাওলানা আবুল মনছুর, মুহাম্মদ কাউসার সহ অসংখ্য আলেম-উলামা, পীর, মাশায়েখ, সমাজের গণ্যমান্য ব্যক্তিবর্গ, বুদ্ধিজীবী, সাংবাদিক উপস্থিত ছিলেন। পরিশেষে, মিলাদ কিয়াম, সেহেরী বিতরণ এবং দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ মোনাজাতের মাধ্যমে উক্ত ওরছ শরীফ সমাপ্ত হয়।

-প্রেস বিজ্ঞপ্তি

Exit mobile version