নিজস্ব প্রতিবেদক :
চব্বিশের গণঅভ্যুত্থান ক্রীড়া উৎসব ফুটবল টুর্ণামেন্টে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে গোসাইলডাঙ্গা যুবক গোষ্ঠী। শুক্রবার বিকালে চট্টগ্রাম স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালের টাইব্রেকারে তারা আলোর ঠিকানাকে পরাজিত করে এই গৌরব অর্জন করে।
ফাইনাল খেলা শেষে চব্বিশের গণঅভ্যুত্থান ক্রীড়া উৎসব এর আয়োজক ও সিজেকেএস কাউন্সিলর আবুল হাশেম বক্কর এর সভাপতিত্বে ও মোশারফ হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠিত পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডাঃ শাহাদাত হোসেন।
প্রধান অতিথির বক্তব্যে চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন বলেন, খেলাধুলার কোনো বিকল্প নেই। আমি মেয়র হওয়ার পর চট্টগ্রামের ৪১টি ওয়ার্ডে খেলার মাঠ করার প্রতিশ্রুতি দিয়েছিলাম। ১১টি খেলার মাঠ ইনশাআল্লাহ করে ফেলেছি। শিগগির জাম্বুরি খেলার মাঠ উদ্বোধন করা হবে। আরো কিছু মাঠ করার জন্য ডিপিপি প্রস্তুত করা হচ্ছে।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার এ্যাডহক কমিটির সদস্য সচিব হাজী মোহাম্মদ সালাহউদ্দিন, চট্টগ্রাম বিভাগীয় ক্রীড়া সংস্থার এ্যাডহক কমিটির সদস্য সচিব মসিউল আলম স্বপন। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাডমিন্টন ফেডারেশনের এ্যাডহক কমিটির সহ-সভাপতি ফয়সল দস্তগীর, ক্রীড়া সংগঠক জাহেদুল হাসান, আবদুল মান্নান রানা, সিজেকেএস কাউন্সিলর নজরুল ইসলাম লেদু, আমিনুল ইসলাম, মাহামুদুর রহমান মাহাবুব, শাহাবুদ্দিন মোঃ জাহাঙ্গীর, আবু সৈয়দ মাহামুদ, সাজিব বিকাশ বড়ুয়া টুটুল, আখতারুজ্জান, সিরাজুল আলম, হারুনুর রশীদ, নাসির মিয়া, জি এম হাসান, প্রবীর কুমার ঘোষ, মোঃ সরওয়ার আলম চৌধুরী, ফারুক আহমেদ, রায়হান উদ্দীন রুবেল, মুসা বাবলু, লিটন বড়ুয়া, ক্রীড়া সংগঠক দিদারুল আলম চৌধুরী, আবদুল মোমেন, আবদুল মোমেন বাবু, নুর জাহেদ বাবলু, আনোয়ারুল আবেদিন মুন্না, ইউনুচ মিয়া জুয়েল প্রমুখ।
পরে প্রধান অতিথি সহ অন্যান্য অতিথিরা বিজয়ী দলের হাতে ট্রফি ও প্রাইজমানি তুলে দেন।
