নিউজমেট্রো

পীর সাবির শাহ’র নেতৃত্বে ঢাকায় কাল জশনে জুলুস

FB_IMG_1787395422838
Spread the love


নিজস্ব প্রতিবেদক :
পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে রাজধানী ঢাকায় রবিবার (২৩ আগস্ট) বর্ণাঢ্য জশনে জুলুছ অনুষ্ঠিত হবে। আনজুমান-এ রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্ট, ঢাকা শাখা এ জশনে জুলুছ আয়োজন করেছে।
আয়োজকরা জানিয়েছেন, সকাল ১০টায় মোহাম্মদপুরের কাদেরিয়া তৈয়্যবিয়া কামিল মাদ্রাসা থেকে জশনে জুলুছ শুরু হবে। পরে টিক্কাপাড়া, রিং রোড, শিয়া মসজিদ, মোহাম্মদপুর বাসস্ট্যান্ড, সাতমসজিদ রোড, ধানমন্ডি-২৭ নম্বর সড়ক, মিরপুর রোড, আসাদ গেট ও কলেজ গেট হয়ে শ্যামলী এলাকায় গিয়ে জুলুছটি শেষ হবে।
জশনে জুলুছের সমাপনী আয়োজন হবে শ্যামলী ক্লাব মাঠে। সেখানে পবিত্র মাহফিল, জোহরের নামাজ ও বিশেষ দোয়ার আয়োজন করা হবে বলে আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে।
জশনে জুলুছের ছদারত করবেন আওলাদে রাসুল, রাহনুমায়ে শরিয়ত ও ত্বরিকত, পীরে বাঙ্গাল হযরতুলহাজ্ব আল্লামা সৈয়্যদ মুহাম্মদ সাবির শাহ্ (মা.জি.আ.)। এতে বিশেষভাবে উপস্থিত থাকবেন আওলাদে রাসুল সাহেবজাদা হযরতুলহাজ্ব সৈয়্যদ মুহাম্মদ কাসেম শাহ (মা.জি.আ.) ও আওলাদে রাসুল সাহেবজাদা হযরতুলহাজ্ব সৈয়্যদ আকিব আহমদ শাহ (মা.জি.আ.)।
আয়োজকরা জানিয়েছেন, পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তাৎপর্য ও মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর জীবনাদর্শ মানুষের কাছে তুলে ধরতে প্রতি বছরের মতো এবারও এ জশনে জুলুছের আয়োজন করা হয়েছে।

Exit mobile version