সরাসরি খবরে যান
বিজ্ঞাপনের জায়গা (৭২৮ × ৯০)
প্রচ্ছদ ›বন্দর নগরী
বন্দর নগরী

চান্দগাঁওয়ে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পাশে এনসিপির আরিফ


নিজস্ব প্রতিবেদক :
চট্টগ্রামের চান্দগাঁও বাহির সিগন্যাল বৌদ্ধ জনপদের পূর্ব পাড়ায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়িয়েছেন চট্টগ্রাম-৮ আসনের সাবেক সংসদ সদস্য পদপ্রার্থী এনসিপি নেতা জোবাইরুল হাসান আরিফ। সোমবার ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মাঝে টিন বিতরণ করেন তিনি।

গত ২৮ সেপ্টেম্বর সকালে সংঘটিত এ অগ্নিকাণ্ডে সঞ্জীব বড়ুয়া ও সমীরণ বড়ুয়ার মূল ঘরসহ বেশ কয়েকটি ঘর ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়। অগ্নিকাণ্ডের খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছিলেন এনপিপির কেন্দ্রীয় যুগ্ম মূখ্য সংগঠক, চট্টগ্রাম অঞ্চল তত্ত্বাবধায়ক জোবাইরুল হাসান আরিফ। এ সময় তিনি ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর সঙ্গে কথা বলেন এবং তাদের ক্ষয়ক্ষতির বিষয়ে সাহায্য করার আশ্বাস দেন।
আগুনে ক্ষতিগ্রস্তদের মাঝে টিন বিতরন কালে উপস্থিত ছিলেন এনসিপির চট্টগ্রাম মহানগর আহ্বায়ক কমিটির দপ্তর সম্পাদক মোহাম্মদ রাফসান জানি, সাংগঠনিক সম্পাদক রকিবুল হাসান, যুগ্ম আহ্বায়ক একেএম জিয়া উদ্দিন রনি, সোহরাব চৌধুরী, সহ সাংগঠনিক সম্পাদক সাদমানুর রহমান, যুবশক্তির আহ্বায়ক বকতিয়ার হোসেন, ছাত্রশক্তির যুগ্ম আহ্বায়ক এইচএম আয়াজ উদ্দিন সহ মহানগর ও স্থানীয় নেতাকর্মীরা।
টিন বিতরণ কালে জোবাইরুল হাসান আরিফ বলেন, জাতীয় নাগরিক পার্টি-এনসিপি জনগনের দল হিসেবে মানুষের প্রতিটি অসুবিধায় পাশে থাকতে চায়। বিগত নির্বাচনে শাপলা কলি নির্বাচিত হলে এই যে সাহায্য আপনারা ১২দিন পর পাচ্ছেন সে সময়টা অনেকাংশে কমিয়ে আনা সম্ভব হত।  আমরা সরকারিভাবে একটা ইমার্জেন্সি ক্রাইসিস টিম গঠন করতাম এবং অতি দ্রুত সময়ের ভিতর আপনাদের দোড়গোড়ায় পৌছে যেতে পারতাম।

বিজ্ঞাপনের জায়গা (৭২৮ × ৯০)