Warning: include(/home/newsmetro24/public_html/wp-content/plugins/wordpress-seo/vendor/composer/../../src/integrations/xmlrpc.php): Failed to open stream: No such file or directory in /home/newsmetro24/public_html/wp-content/plugins/wordpress-seo/vendor/composer/ClassLoader.php on line 576

Warning: include(): Failed opening '/home/newsmetro24/public_html/wp-content/plugins/wordpress-seo/vendor/composer/../../src/integrations/xmlrpc.php' for inclusion (include_path='.:/opt/cpanel/ea-php81/root/usr/share/pear') in /home/newsmetro24/public_html/wp-content/plugins/wordpress-seo/vendor/composer/ClassLoader.php on line 576
১০ বছর পর আড়াই হাজার কোটি টাকার লেনদেন পুঁজিবাজারে -

১০ বছর পর আড়াই হাজার কোটি টাকার লেনদেন পুঁজিবাজারে

0
index
Spread the love

নিউজ মেট্রো রিপোর্ট

দীর্ঘ দশ বছর পর একদিনে আড়াই হাজার কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে দেশের পুঁজিবাজারে। মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জে এ লেনদেন হয়।

ডিএসই সূত্র জানায়, দশ বছর আগে ২০১০ সালের ৬ ডিসেম্বর  ডিএসইতে ২হাজার ৭১০ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছিল। এরপর থেকে লেনদেন আর আড়াই হাজারের কোটা অতিক্রম করতে পারেনি। মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জে মোট লেনদেন হয়েছে ২ হাজার ৫৪৬ কোটি ৮২ লাখ টাকার।

ডিএসই’র বাজার পর্যালোচনায় দেখা যায়, মঙ্গলবার ডিএসই প্রধান মূল্য সূচক ডিএসইএক্স ৪২ পয়েন্ট কমে ৫ হাজার ৬০৯ পয়েন্টে অবস্থান করছে। এছাড়া ডিএসইর শরীয়াহ সূচক ১৯ পয়েন্ট এবং ডিএসই-৩০ সূচক ৩২ পয়েন্ট কমে যথাক্রমে ১২৭৮ ও ২০৫৮ পয়েন্টে অবস্থান করছে। এদিন ডিএসইতে ৩৬০টি কোম্পানির শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। এগুলোর মধ্যে দাম বেড়েছে ১১৩টি কোম্পানির, কমেছে ১৯৭টির এবং অপরিবর্তিত রয়েছে ৫০টির দর।

এদিন লেনদেনের শীর্ষে থাকা ১০ প্রতিষ্ঠান হলো— রবি, বেক্সিমকো ফার্মা, বেক্সিমকো লিমিটেড, আইএফআইসি ব্যাংক, লার্ফাজহোলসিম, লংকাবাংলা, সিটি ব্যাংক, এনবিএল, কেপিসিএল ও একটিভ ফাইন।

অন্যদিকে মঙ্গলবার সিএসইতে ১৫৫ কোটি ৪৯ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে, যা আগের দিনের চেয়ে ৭৪ কোটি টাকা বেশি। আগের দিন সিএসইতে ৮১ কোটি ৫০ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছিল। মঙ্গলবার সিএসই’র সার্বিক সূচক সিএএসপিআই এদিন ১৩৪ পয়েন্ট কমে ১৬ হাজার ২৩৭ পয়েন্টে দাঁড়ায়। সিএসইতে লেনদেন হওয়া ২৯৮টি প্রতিষ্ঠানের মধ্যে দর বেড়েছে ১১৫টির, কমেছে ১৪৯টি এবং অপরিবর্তিত রয়েছে ৩৪টির কোম্পানির শেয়ারের দর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *