শাহ আমানতে স্বর্ণের চালান আটক

1
Gold
Spread the love
নিজস্ব প্রতিবেদক :
চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে আবু ধাবি থেকে আসা একটি ফ্লাইটে তল্লাশি চালিয়ে ১৭ কেজি ৪০০ গ্রাম স্বর্ণ আটক করেছে কাস্টমস। সোমবার সকালে এসব স্বর্ণ আটক করা হয়।
বিমানবন্দর সূত্র জানায়, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-১২৮ ফ্লাইটটি আবু ধাবি থেকে সকাল ১০টা ১৩ মিনিটের সময় শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। গোপন সংবাদের ভিত্তিতে কাস্টমস ও বিমানবন্দরে দায়িত্বরত বিভিন্ন সংস্থার লোকজন বিমানটিতে অভিযান চালিয়ে ১৫০টি স্বর্ণের বার উদ্ধার করে।
বিমানবন্দর কাস্টমসের ডেপুটি কমিশনার রোকসানা আক্তার জানান, ওই ফ্লাইটে তল্লাশি চালিয়ে পরিত্যক্ত অবস্থায় ১৭ কেজি ৪০০স্বর্ণের বার পাওয়া যায়।

1 thought on “শাহ আমানতে স্বর্ণের চালান আটক

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *