ভ্রাম্যমাণ মুক্তিযুদ্ধ জাদুঘর চালু

0
2021-03-07-14-24-e61d44060742f5a03985159fa1aad731

সোহরাওয়ার্দী উদ্যানের শিখা চিরন্তরে ভ্রাম্যমান মুক্তিযুদ্ধ যাদুঘর উদ্বোধন করছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক

Spread the love

মহান মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস সম্পর্কে নতুন প্রজন্মকে উদ্বুদ্ধ করতে “ভ্রাম্যমাণ মুক্তিযুদ্ধ জাদুঘর” চালু করেছে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়। রোববার (৭ মার্চ) সকালে সোহরাওয়ার্দী উদ্যানের শিখা চিরন্তনে জাদুঘর সম্বলিত ২টি বাস উদ্বোধন করেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক ।

এসময় মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী বলেন, ভ্রাম্যমান এ জাদুঘরের মাধ্যমে নতুন প্রজন্মের শিক্ষার্থীদের মাঝে মহান মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস তুলে ধরা হবে। এর মাধ্যমে নতুন প্রজন্ম মুক্তিযুদ্ধ ও মুক্তিসংগ্রামের সঠিক তথ্য জানতে পারবে বলেও মন্তব্য করেন তিনি।

তিনি বলেন, ‘ভ্রাম্যমাণ মুক্তিযুদ্ধ জাদুঘর বাস’ উদ্যোগ আমরা এবারই প্রথম নিয়েছি। এই বাসে মুক্তিযুদ্ধ সম্পর্কিত যাবতীয় তথ্য থাকবে। জাদুঘর বাস শুধু ঢাকায় নয়, সারাদেশেই চলবে ।

উল্লেখ্য, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের “নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধকরণ” প্রকল্পের অধীনে এই ভ্রাম্যমাণ জাদুঘর বাস চালু করেছে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় ।

– নিউজ মেট্রো ডেস্ক

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *