নায়িকা দীঘির বিরুদ্ধে কোটি টাকার মানহানি মামলা ঝন্টুর

0
IMG_20210310_225932
Spread the love

নিউজ মেট্রো প্রতিনিধি :

চিত্রনায়িকা প্রার্থনা ফারদিন দীঘিসহ তার বাবা ও মামার বিরুদ্ধে কোটি টাকার মানহানির মামলা করেছেন ‘তুমি আছো তুমি নেই’ ছবির পরিচালক দেলোয়ার জাহান ঝন্টু। আজ বুধবার দুপুরে ঢাকা মহানগর দায়রা জজ আদালতে এ মামলা দায়ের করেন তিনি।
এদিকে ছবির প্রযোজক সিমি ইসলামও এক কোটি টাকার পৃথক মানহানি মামলা করেছেন দীঘির বিরূদ্ধে।

‘তুমি আছো তুমি নেই’ নামে সিনেমায় জুটি বেঁধে অভিনয় করেন আসিফ ইমরোজ ও প্রার্থনা ফারদিন দীঘি। সিনেমাটি আগামী ১২ মার্চ সারা দেশে মুক্তি পাবে। মুক্তিকে সামনে রেখে প্রকাশিত পোস্টার, ট্রেইলার নিয়ে সমালোচনার মুখে পড়েন নির্মাতা ও দীঘি। দর্শকদের সঙ্গে তাল মিলিয়ে নায়িকা দীঘিও নিজেও ছবির সমালোচনা করেন। এনিয়ে পরিচালকের সাথে তাঁর দ্বন্দ্ব সৃষ্টি হয়।
পরিচালক ও প্রযোজকদের জন্য দীঘি হুমকিস্বরূপ উল্লেখ করে এই পরিচালক ঝন্টু বলেন, ‘সিনেমার নায়িকাই যখন বলেছে সিনেমা চলবে না, তাহলে মানুষ কেন হলে যাবে? এত বড় সাহস! মুক্তির আগে চলবে না বললে তো সে (দীঘি) পরিচালক এবং প্রযোজকদের জন্য হুমকি। এটা কালচার হয়ে যাবে। অন্য নায়ক-নায়িকারাও বলবে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *