পূর্ণাঙ্গ অনলাইন চা নিলাম এখন সময়ের দাবি

3
2
Spread the love

বাংলাদেশ চা বোর্ডের চেয়ারম্যান মেজর জেনারেল মো: আশরাফুল ইসলাম এনডিসি, পিএসসি বলেছেন, দেশের চা নিলাম ও চায়ের বিপণন কার্যক্রমকে আরও গতিশীল করতে পূর্ণাঙ্গভাবে অনলাইন চা নিলাম সিস্টেম চালুর কোনো বিকল্প নেই। তিনি বলেন, বর্তমান সরকারের ডিজিটাল বাংলাদেশ গড়ার অংশ হিসেবে এটা বাস্তবায়ন এখন সময়ের দাবি। টি ট্রেডার্স এসোসিয়েশন অব বাংলাদেশ (টিটিএবি) কে এ বিষয়ে দ্রুত কার্যক্রম গ্রহণ করতে হবে। এর মাধ্যমে ক্রেতারা ঘরে বসেই চা ক্রয় করতে পারবেন। এছাড়া বাগান মালিকরাও নিলাম চলাকালীন চায়ের দাম সম্পর্কে জানতে পারবেন।  সোমবার সকালে চট্টগ্রাম নিলাম কেন্দ্রের নিলাম কার্যক্রম পরিদর্শন শেষে টিটিএবি এবং চা ব্রোকার প্রতিনিধিদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

কোভিড পরিস্থিতিতে অনলাইন চা নিলাম সিস্টেম চালুর প্রতি গুরুত্বারোপ করে চা বোর্ড চেয়ারম্যান বলেন, ইতোমধ্যে পরীক্ষামূলকভাবে অনলাইন চা নিলাম চালু হয়েছে। আমরা চাই দ্রুত সময়ের মধ্যে পূর্ণাঙ্গভাবে অনলাইন চা নিলাম শুরু হোক। এজন্য প্রয়োজনীয় কারিগরী সহায়তা, প্রশিক্ষণ ও অবকাঠামো উন্নয়নে টিটিএবিকে সর্বাত্বক সহযোগিতা করা হবে বলে তিনি জানান। এছাড়াও সামগ্রিকভাবে চা শিল্পের উন্নয়ন করতে হলে অবশ্যই PQP (Production-Quality-Price) এর ওপর গুরুত্ব আরোপ করার জন্য তিনি সকল অংশীজনকে আহবান জানান।

টিটিএবি’র সভাপতি  ওমর হান্নান সভায় বলেন, চা বোর্ডের নির্দেশনার প্রেক্ষিতে টিটিএবি কর্তৃক চট্টগ্রাম নিলাম কেন্দ্রে ইতোমধ্যে পরীক্ষামূলকভাবে অনলাইন নিলাম কার্যক্রম চালু রয়েছে। পূর্ণাঙ্গরূপে অনলাইন চা নিলাম চালুর বিষয়ে কার্যক্রম অব্যাহত রয়েছে এবং বাংলাদেশ চা বোর্ডের সাথে টিটিএবি-র নিবিড় যোগাযোগ অব্যাহত রয়েছে।

সভায় বাংলাদেশ চা বোর্ডের সদস্য (অর্থ ও বাণিজ্য) ড. নাজনীন কাউসার চৌধুরী অনলাইন চা নিলামের উপর বিশেষ গুরুত্ব আরোপ করে বাংলাদেশ চা বোর্ডের ইতিবাচক ভূমিকা ব্যাখ্যা করেন।

নিলাম কেন্দ্র পরিদর্শন ও চা ব্রোকার হাউজ পরিদর্শন শেষে চা বোর্ডের চেয়ারম্যান চায়ের বন্ডেড ওয়ারহাউজ পরিদর্শন করেন।

এ সময় অন্যান্যদের মধ্যে চা বোর্ডের সদস্য (গবেষণা ও উন্নয়ন) মোহাম্মদ নুরুল আলম চৌধুরী, সচিব (ভারপ্রাপ্ত) মোহাম্মাদ রুহুল আমীন, জনসংযোগ ও শ্রমকল্যাণ কর্মকর্তা মো: রাজিবুল হাসান, বিপণন কর্মকর্তা  আহসান হাবিব, টিটিএবি’র সাবেক সভাপতি  শাহ মঈনুদ্দীন হাসান, ব্রোকারদের প্রতিনিধিসহ চা ব্যবসায়ীগণ উপস্থিত ছিলেন।

-প্রেস বিজ্ঞপ্তি

3 thoughts on “পূর্ণাঙ্গ অনলাইন চা নিলাম এখন সময়ের দাবি

  1. The app is super lightweight and works beautifully on my phone without draining the battery. I really enjoy the vibrant slot collection and how smooth the spin animations run on mobile. It has become my go to entertainment. mangoswinapp

  2. Stepping into this platform feels like walking into a cozy lounge where everyone knows your name. I love how they track local matches so closely and how the loyalty program actually rewards consistent play. The support team answered my question at midnight like they were just chatting with an old friend. Truly a neighborhood feel in a digital world. clubolimpo

  3. After getting burned by sketchy platforms in the past I finally found a place that operates completely transparently. All the games display clear return percentages and the audit reports are easy to access. My wins have been credited instantly with absolutely no hidden fees or sudden restrictions. It is incredibly refreshing to gamble without constantly second guessing the fairness. aulegit99

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *