Warning: include(/home/newsmetro24/public_html/wp-content/plugins/wordpress-seo/vendor/composer/../../src/integrations/xmlrpc.php): Failed to open stream: No such file or directory in /home/newsmetro24/public_html/wp-content/plugins/wordpress-seo/vendor/composer/ClassLoader.php on line 576

Warning: include(): Failed opening '/home/newsmetro24/public_html/wp-content/plugins/wordpress-seo/vendor/composer/../../src/integrations/xmlrpc.php' for inclusion (include_path='.:/opt/cpanel/ea-php81/root/usr/share/pear') in /home/newsmetro24/public_html/wp-content/plugins/wordpress-seo/vendor/composer/ClassLoader.php on line 576
ভারত-পাকিস্তান মহারণ : খুশদিল শাহ’র হুঁশিয়ারি -

ভারত-পাকিস্তান মহারণ : খুশদিল শাহ’র হুঁশিয়ারি

0
Pakistan Team
Spread the love

রবিবার চ্যাম্পিয়ন্স ট্রফিতে মুখোমুখি হচ্ছে ভারত-পাকিস্তান। শুধু দুবাই নয়, ম্যাচের উত্তাপ ছড়িয়ে পড়েছে দুই দেশেও। এখন থেকেই ম্যাচ নিয়ে বিশ্লেষণ শুরু হয়ে গিয়েছে। ভারতের উদ্দেশে হুঁশিয়ারি দিয়ে খুশদিল শাহ জানিয়েছেন, বিপক্ষ শক্তিশালী হলেও তাঁদের মোটেই হিসাবের বাইরে রাখা যাবে না।

নিউ জ়িল্যান্ডের কাছে প্রথম ম্যাচে হারার পর ভারতের বিরুদ্ধে মরণ-বাঁচন ম্যাচে নামছে পাকিস্তান। না জিততে পারলে প্রতিযোগিতা থেকে ছিটকে যেতে পারে তারা। তবে চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতের বিরুদ্ধে মুখোমুখি সাক্ষাতে এগিয়ে থাকার পরিসংখ্যান কিছুটা স্বস্তিতে রাখছে পাকিস্তানকে।

মহারণ নিয়ে খুশদিল বলেছেন, “ভারত-পাকিস্তান খেলতে নামলে গোটা বিশ্ব দেখে। যে চাপ ভাল সামলাতে পারে সে-ই জেতে। আমরা একটা ম্যাচ হারলেও প্রতিযোগিতায় টিকে রয়েছি। ভারতকে হারালে পরের রাউন্ডে যেতেও পারি। তাই আমাদের হিসাবের বাইরে রাখবেন না।”

তবে খুশদিলের একটি মন্তব্যে বিতর্ক তৈরি হয়েছে। নিউ জ়িল্যান্ড ম্যাচের পরে খুশদিল বলেছিলেন, “আমি নিজেই জানি না কী ভাবে পাকিস্তানের চ্যাম্পিয়ন্স ট্রফির দলে জায়গা পেলাম। গত দু’বছর ধরে নির্বাচকেরা আমার দিকে তাকায়নি। এ বার কোন যুক্তিতে আমাকে নেওয়া হল জানি না।”

সূত্র-আনন্দবাজার পত্রিকা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *