Warning: include(/home/newsmetro24/public_html/wp-content/plugins/wordpress-seo/vendor/composer/../../src/integrations/xmlrpc.php): Failed to open stream: No such file or directory in /home/newsmetro24/public_html/wp-content/plugins/wordpress-seo/vendor/composer/ClassLoader.php on line 576

Warning: include(): Failed opening '/home/newsmetro24/public_html/wp-content/plugins/wordpress-seo/vendor/composer/../../src/integrations/xmlrpc.php' for inclusion (include_path='.:/opt/cpanel/ea-php81/root/usr/share/pear') in /home/newsmetro24/public_html/wp-content/plugins/wordpress-seo/vendor/composer/ClassLoader.php on line 576
জাতীয় নাগরিক পার্টির আত্মপ্রকাশ আজ -

জাতীয় নাগরিক পার্টির আত্মপ্রকাশ আজ

0
BeigeGrayMinimalistBrandingPhotoCollageFacebookPost_20250228_105955_0000_copy_800x450
Spread the love

নিজস্ব প্রতিবেদক :
জুলাই গণঅভ্যুত্থানের ছাত্রনেতাদের নেতৃত্বে নতুন রাজনৈতিক দল ‘জাতীয় নাগরিক পাটি(এনসিপি)আত্মপ্রকাশ করতে যাচ্ছে আজ শুক্রবার। বিকেল ৩টায় জাতীয় সংসদ ভবনের সামনে মানিক মিয়া অ্যাভিনিউতে দলের আত্মপ্রকাশ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
এনসিপি’র মূল উদ্যোক্তা জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের উদ্যোগে এ উপলক্ষ্যে বিকেলে বড় ধরণের শোডাউনের প্রস্তুতি নেওয়া হয়েছে।
দলের শীর্ষ পদে কারা কারা আসছেন তা ইতিমধ্যে চূড়ান্ত করা হয়েছে। এনসিপি’র আহ্বায়ক হচ্ছেন অন্তবর্তীকালীন সরকারের তথ্য ও সম্প্রচার উপদেষ্টা থেকে সদ্য পদত্যাগকারী নাহিদ ইসলাম ও সদস্যসচিব পদে থাকছেন জাতীয় নাগরিক কমিটির সদস্য সচিব আখতার হোসেন। এছাড়া নাসীরুদ্দীন পাটওয়ারীকে প্রধান সমন্বয়কারী, সামান্তা শারমিনকে জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক, হাসনাত আবদুল্লাহকে দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক, সারজিস আলমকে উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক, আবদুল হান্নান মাসউদকে যুগ্ম সমন্বয়ক ও সালেহ উদ্দিন সিফাতকে দপ্তর সম্পাদক পদে চূড়ান্ত করা হয়েছে।
জাতীয় নাগরিক কমিটির সদস্যসচিব আখতার হোসেন সাংবাদিকদের বলেন, ‘নামের বিষয়টি প্রায় চূড়ান্ত হয়েছে। দলের নাম ‘জাতীয় নাগরিক পার্টি’, ইংরেজিতে ‘ন্যাশনাল সিটিজেনস পার্টি’ (এনসিপি)ঠিক করা হয়েছে বলে নাগরিক কমিটির শীর্ষ পদে থাকা একাধিক ব্যক্তি নিশ্চিত করেছেন।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি সূত্র জানিয়েছে, আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৩০০ আসনে প্রার্থী দেবে এই দল। প্রয়োজনে তারা নির্বাচনি জোটও করতে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *