July 14, 2026

ফটিকছড়িতে বাস-মোটর সাইকেল সংঘর্ষ : নিহত ৩

Fatikchhari (Accident Death) News Pic 1 09.03.2026

নিউজমেট্রো প্রতিনিধি :

চট্টগ্রামের ফটিকছড়িতে যাত্রীবাহী বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে তিন মোটর সাইকেল আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত ১৫–২০ জন আহত হয়েছেন।

সোমবার (৯ মার্চ) সন্ধ্যা ছয়টার দিকে উপজেলার পাইন্দং ইউনিয়নের পেলাগাজী দিঘি এলাকায় একটি বাসের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এই র্ঘটনা ঘটে। ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়।

নিহতরা হলেন—মোটরসাইকেল আরোহী নয়ন উরাং (১৯), উত্তম উরাং (২০) ও তপু কর্মকার (১৬)। তাঁদের সবার বাড়ি ফটিকছড়ি উপজেলার হারয়ালছড়ি ইউনিয়নের হাজারীখীল এলাকায়।

স্থানীয় সূত্রে জানা যায়, চট্টগ্রামের বোয়ালখালী উপজেলা থেকে খাগড়াছড়ি জেলার মানিকছড়ি উপজেলায় একটি বৌভাত অনুষ্ঠানে অংশ নিতে দুটি বাস যায়। অনুষ্ঠান শেষে ফেরার পথে পেলাগাজী দিঘি এলাকায় বাস দুটির একটি মোটরসাইকেলের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে ঘটনাস্থলেই তিনজন নিহত হন এবং অন্তত ১৫–২০ জন আহত হন।

আহতদের উদ্ধার করে প্রথমে স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরে তাঁদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।