সাউদার্ন ইউনিভার্সিটি বাংলাদেশ এর ফার্মেসি বিভাগের উদ্যোগে ফল সেমিস্টার—২০২৬ এর শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন প্রোগ্রাম সম্প্রতি বিশ্ববিদ্যালয়ের হল রুমে অনুষ্ঠিত হয়েছে। ফার্মেসি বিভাগের বিভাগীয় প্রধান আইরিন সুলতানা’র সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বিভাগের সকল শিক্ষক, ফার্মা ক্লাবের প্রেসিডেন্ট ও জেনারেল সেক্রেটারি, ল্যাব অফিসার, প্রশাসনিক কর্মকর্তা, নবীন ও বর্তমান শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বিভাগীয় প্রধান নবীন শিক্ষার্থীদের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। তিনি বিশ্ববিদ্যালয়ের আচরণবিধি, একাডেমিক নিয়মকানুন, শৃঙ্খলা ও পেশাগত নৈতিকতা সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন। পাশাপাশি ফার্মেসি শিক্ষার বিস্তৃত সম্ভাবনা, গবেষণা ও কর্মক্ষেত্রে এর গুরুত্ব তুলে ধরে শিক্ষার্থীদের দক্ষ, সৃজনশীল ও মানবিক পেশাজীবী হিসেবে নিজেদের গড়ে তোলার আহ্বান জানান।
অনুষ্ঠানে নবীন শিক্ষার্থীদের ফুলেল শুভেচ্ছার মাধ্যমে আনুষ্ঠানিকভাবে বরণ করে নেওয়া হয়। উৎসবমুখর পরিবেশে আয়োজিত এই ওরিয়েন্টেশন প্রোগ্রামের মাধ্যমে নবীন শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয় জীবন ও ফার্মেসি শিক্ষার নতুন অধ্যায়ের শুভ সূচনা ঘটে।
-প্রেস বিজ্ঞপ্তি
