সরাসরি খবরে যান
বিজ্ঞাপনের জায়গা (৭২৮ × ৯০)
প্রচ্ছদ ›জাতীয়
জাতীয়

নো মোর ইশরাক : পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর


নিজস্ব প্রতিবেদক :
মন্ত্রীত্বের চেয়ার হারাতে যাচ্ছেন মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন। রবিবার (১৮ অক্টোবর) মন্ত্রিসভার বৈঠক শেষে তাকে ডেকে নিয়ে প্রধানমন্ত্রী এ নির্দেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন প্রধানমন্ত্রীর প্রেস উইংয়ের দায়িত্বশীল সূত্র।
শনিবার বিকাল সোয়া ৫টার দিকে ইশরাক হোসেনের ফেসবুক পেজে পোস্ট করা এক ভিডিওতে দেখা যায়, গাড়ি থেকে নেমে এক হাতে মাইক্রোফোন ও অন্য হাতে পিস্তল নিয়ে একদল লোককে তাড়া করছেন প্রতিমন্ত্রী ইশরাক হোসেন।
ভিডিওতে সাদা পোশাকে থাকা আরও একজনকে অস্ত্র হাতে লোকজনকে তাড়া করতে দেখা যায়। রাজধানীর গেণ্ডারিয়া রেললাইন-সংলগ্ন এলাকায় মাদকবিরোধী অভিযান চলাকালে এ ঘটনা ঘটে বলে জানা যায়।
এই ভিডিও নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক সমালোচনার মুখে পড়েন তিনি। বিকেলে মন্ত্রিসভার বৈঠক শেষে প্রধানমন্ত্রী ইশরাককে ডেকে পাঠান এবং পদত্যাগের নির্দেশ দেন।

বিজ্ঞাপনের জায়গা (৭২৮ × ৯০)