নিজস্ব প্রতিবেদক :

শতবর্ষী চট্টগ্রাম চেম্বারের নতুন নেতৃত্বে আসছে ‘ইউনাইটেড বিজনেস ফোরাম। আজ শনিবার অনুষ্ঠিত চেম্বার নির্বাচনে অর্ডিনারী ও এসোসিয়েট গ্রুপের সবক’টি পরিচালক পদেই বিপুল ভোটে জয়ী হয়েছেন এই প্যানেলের প্রার্থীরা। এছাড়া ট্রেড গ্রুপ ও টাউন এসোসিয়েশন ক্যাটাগরিতেও একই প্যানেলের ৬ প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছেন।

ব্যাপক উৎসাহ ও ব্যবসায়ীদের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে শনিবার সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চেম্বার নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। পরে ভোট গণণা শেষে সন্ধ্যা ৭টায় নির্বাচনের ফলাফল ঘোষণা করেন চেম্বার নির্বাচন বোর্ডের চেয়ারম্যান ও ও চট্টগ্রাম বিভাগীয় কমিশনার কার্যালয়ের পরিচালক (স্থানীয় সরকার বিভাগ) মনোয়ারা বেগম ফলাফল ঘোষণা করেন।

নির্বাচনে বিজয়ীরা হলেন- অর্ডিনারী গ্রুপ : কামাল মোস্তফা চৌধুরী (রাজা কর্পোরেশন), এ এস এম ইসমাইল খান (ফাল্গুনী ট্রেডার্স লিমিটেড), আবু হায়দার চৌধুরী (চুমকী এ্যাপারেলস লিমিটেড), মোহাম্মদ আমজাদ হোসাইন চৌধুরী (রাইজিং গ্রুপ), মোহাম্মদ নাসির উদ্দিন চৌধুরী (ইস্টার্ন গ্রুপ), আসাদ ইফতেখার (টার্নিং পয়েন্ট), আমান উল্লাহ আল ছগির (ইনভেস্টর ফ্রেন্ডস সিন্ডিকেট), মো. গোলাম সরওয়ার (প্রান্তিক মেরিন সার্ভিসেস লিমিটেড), মোহাম্মদ হাবিবুর রহমান (দি ফোর হুইলার্স), মো. শফিউল আলম (নিউ কর্ণফুলী ট্রেডিং), মোহাম্মদ শহিদুল ইসলাম চৌধুরী  (জে এস এন এন্টারপ্রাইজ লিমিটেড) ও শহিদুল আলম (স্ট্যান্ডার্ড লজিস্টিক্স সার্ভিসেস)।

এসোসিয়েট গ্রুপ : মো. সেলিম নুর (জিকু এন্টারপ্রাইজ), মো. সেলিম নুর (জিকু এন্টারপ্রাইজ), মোহাম্মদ আলাউদ্দিন আল আজাদ (মার্ম মেরিটাইম সার্ভিসেস এন্ড ইন্সপেকশন), মো. নুরুল ইসলাম (স্বদেশ ক্যামিকেল ইন্ডাস্ট্রিজ), সরোয়ার আলম খান (সাহির ট্রেড) ও মো. জাহিদুল হাসান (জার ট্রেড)।

শনিবার সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত একটানা চেম্বার নির্বাচনের ভোট গ্রহণ করা হয়। পরে গণনা শেষে নির্বাচন বোর্ডের চেয়ারম্যান ও চট্টগ্রাম বিভাগীয় কমিশনার কার্যালয়ের পরিচালক (স্থানীয় সরকার বিভাগ) ভোটের ফলাফল ঘোষণা করেন। এছাড়া, এবারের নির্বাচনে ‘টাউন এসোসিয়েশন’ ও ‘ট্রেড গ্রুপ’ থেকে ইউনাইটেড বিজনেস ফোরামের ৬ প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। এরা হলেন, ট্রেড গ্রুপ থেকে মোহাম্মদ আমিরুল হক, মোহাম্মদ আখতার পারভেজ এবং এস এম সাইফুল আলম আর টাউন এসোসিয়েশন থেকে আফসার হাসান চৌধুরী, মোহাম্মদ মনির উদ্দিন এবং মোহাম্মদ সাজ্জাদ উন নওয়াজ।

দেশের রাজনৈতিক পটপরিবর্তনের পর প্রথমবারের মতো অনুষ্ঠিত চট্টগ্রাম চেম্বারের এই নির্বাচনে মূল দুই প্রতিদ্বন্দ্বী প্যানেল ছিল সীকম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আমিরুল হকের নেতৃত্বাধীন ‘ইউনাইটেড বিজনেস ফোরাম’ ও মোসমার্ক গ্রুপের চেয়ারম্যান এস এম নুরুল হকের নেতৃত্বাধীন ‘সম্মিলিত ব্যবসায়ী পরিষদ। নির্বাচনের মাত্র ১৬ ঘন্টা আগে এ নির্বাচনকে এফসিসিআই এর আর্বিট্রেশন ট্রাইব্যুনালের রায়ের লঙ্ঘন ও প্রহসনের নির্বাচন আখ্যা দিয়ে ভোট বর্জনের ঘোষণা দেয় সম্মিলিত ব্যবসায়ী পরিষদ।