সরাসরি খবরে যান
বিজ্ঞাপনের জায়গা (৭২৮ × ৯০)
প্রচ্ছদ ›জাতীয়
জাতীয়

পদত্যাগের ঘোষণা মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেনের

নিজস্ব প্রতিবেদক :

অস্ত্র হাতে মাদক বিরোধী অভিযান চালাতে গিয়ে তীব্র বিতর্কের মুখে পড়ে অবশেষে পদত্যাগের ঘোষণা দিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইন্জিনিয়ার ইশরাক হোসেন। সোমবার (১৯ অক্টোবর) দুপুরে জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত এক জনাকীর্ণ সংবাদ সম্মেলনে তিনি এই পদত্যাগের ঘোষণা দেন।  

ইশরাক বলেন, ‘আমি প্রতিমন্ত্রীর দায়িত্ব থেকে অব্যাহতি চেয়েছি প্রধানমন্ত্রীর কাছে। আমি মাদক নির্মূলে কাজ করার অনুমতি চেয়েছি। তিনি সুযোগ করে দিয়েছেন।’

পুরান ঢাকায় প্রকাশ্যে অস্ত্র হাতে তার অভিযানের ভিডিও ছড়িয়ে পড়ার পর দেশজুড়ে তীব্র সমালোচনার ঝড় ওঠে, যার পরিণতিতে শেষ পর্যন্ত সরকারের উচ্চপর্যায়ের চাপে তাকে পদত্যাগের পথ বেছে নিতে হলো।

 সংবাদ সম্মেলনে ইশরাক অভিযোগ করে বলেন, ‘আত্মরক্ষার জন্যই অস্ত্র হাতে মাদকের বিরুদ্ধে অভিযানে অংশ নিয়েছি। কিন্তু কিছু সংবাদ মাধ্যম ন্যারোটিভ তৈরি করে ঘটনা ভিন্নখাতে নিয়েছে।’ 

 তিনি বলেন, ‘যদি আমার দ্বারা কোনো ভুল হয়ে থাকে, আমি কাউকে আঘাতপ্রাপ্ত করে থাকি এই অভিযানের মাধ্যমে, সেটার জন্য আগে আমি দুঃখপ্রকাশ করে নিচ্ছি। কিন্তু আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, আমি কোনো ভুল সেদিন করিনি। আমি কেবল আমার নিরাপত্তার জন্য আমার হাতে অস্ত্রটুকু যতটুকু সময় প্রয়োজন রেখেছিলাম, পরবর্তীকালে সেটি আর আমার দৃশ্যমান হয়নি।’

তিনি আরও বলেন, আজকের দিন হতে আমি মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব থেকে স্বেচ্ছায় অব্যাহতি চেয়েছি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে, এবং আমি উনাকে বলেছি পুরো সময়টাতে ঢাকা-৬ আসন, পার্শ্ববর্তী এলাকা, পরবর্তীতে আরও যদি এলাকা থাকে সেখানকার মাদক নির্মূল এবং আমাদের জাতীয় জনজীবনের অন্যান্য সমস্যা নিয়ে কাজ করতে চাই। তিনি সম্মত হয়েছেন। সদয় সম্মত হয়েছেন। এবং আমাকে সুযোগ করে দিয়েছেন, ঠিক আছে যাও এলাকা ঠিক করে এলাকায় কাজ কর।

বিজ্ঞাপনের জায়গা (৭২৮ × ৯০)