Warning: include(/home/newsmetro24/public_html/wp-content/plugins/wordpress-seo/vendor/composer/../../src/integrations/xmlrpc.php): Failed to open stream: No such file or directory in /home/newsmetro24/public_html/wp-content/plugins/wordpress-seo/vendor/composer/ClassLoader.php on line 576

Warning: include(): Failed opening '/home/newsmetro24/public_html/wp-content/plugins/wordpress-seo/vendor/composer/../../src/integrations/xmlrpc.php' for inclusion (include_path='.:/opt/cpanel/ea-php81/root/usr/share/pear') in /home/newsmetro24/public_html/wp-content/plugins/wordpress-seo/vendor/composer/ClassLoader.php on line 576
বাংলাদেশে ২১-২৫ জানুয়ারির মধ্যে আসছে করোনার টিকা -

বাংলাদেশে ২১-২৫ জানুয়ারির মধ্যে আসছে করোনার টিকা

0
image-213457-1610365830
Spread the love
ভারতের সেরাম ইনস্টিটিউট থেকে  অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার করোনার টিকা আগামী ২১ থেকে ২৫ জানুয়ারির মধ্যে বাংলাদেশে আসছে। দেশের খ্যাতনামা ওষুধ উৎপাদনকারী প্রতিষ্ঠান বেক্সিমকো এ টিকা আনছে। সোমবার বিকেলে রাজধানীর মহাখালীতে স্বাস্থ্য অধিদপ্তরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে একথা জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল বাসার মোহাম্মদ খুরশীদ আলম।
স্বাস্থ্য মহাপরিচালক বলেন, দেড় কোটি মানুষের জন্য আমরা তিন কোটি ডোজ ভ্যাকসিন পাব। ছয় মাসে পর্যায়ক্রমে সব ভ্যাকসিন দেশে আসবে। প্রথম দফায় ভারত থেকে ৫০ লাখ ডোজ করোনার ভ্যাকসিন আসবে। এই ভ্যাকসিন দেওয়ার পরে আমরা দ্বিতীয় ডোজের জন্য আট সপ্তাহ সময় পাব। তখন আমাদের পরবর্তী চালান চলে আসবে। সে সময় আমরা বেশি সংখ্যক লোককে ভ্যাকসিন দিতে পারব।
ডা. এবিএম খুরশীদ আলমের মতে, আইনশৃঙ্খলা বাহিনী ভ্যাকসিনের নিরাপত্তার ব্যাপারে কাজ করবে। ঢাকার বাইরে দেশের যেকোনো অঞ্চলে ভ্যাকসিন পৌঁছে দেওয়ার দায়িত্বও পালন করবে তাঁরা।
তিনি জানান, নিয়মানুযায়ী অক্সফোর্ড-অ্যাস্ট্রেজেনেকা, আমেরিকা, ইংল্যান্ডসহ সাতটি দেশ অনুমোদন দিলে সেটি যেকোনো দেশ ব্যবহার করতে পারবে। ইতিমধ্যে ইংল্যান্ড এই টিকার অনুমোদন দিয়েছে।
নিউজ মেট্রো ডেস্ক

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *