July 14, 2026

এবার সিনেমা প্রযোজনায় নায়িকা বুবলী

0
images(6)_copy_800x450

বিনোদন প্রতিবেদক :
এবার প্রযোজকের তালিকায় নাম লেখালেন ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেত্রী শবনম বুবলী। শুরু করেছেন ‘বিগ’ ( বুবলী ইনোভেটিভ গ্রুপ)।
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও বার্তার মাধ্যমে এই  ঘোষণা দেন বুবলী।
ভিডিও বার্তায় তিনি বলেন, ‘আমি চাই সবাইকে নিয়ে কাজ করতে। এখানে প্রতিষ্ঠিত কলাকুশলীদের পাশাপাশি নতুনরাও থাকবেন। অনেকে হয়ত ভালো কাজ করেন, কিন্তু নতুন হওয়ার কারণে বড় কোনো কাজে সুযোগ পাচ্ছেন না। সেই শিল্পীদের নিয়ে কাজ করতে চাই আমরা।’
নতুন প্রতিষ্ঠানের পরিকল্পনা জানিয়ে বুবলী বলেন, ‘আমি সিনেমার মানুষ, তাই সিনেমা নির্মাণের পরিকল্পনা আছে। কিন্তু সিনেমা বানানো অনেক বড় কাজ। এটির জন্য আরও অভিজ্ঞতা প্রয়োজন। তাই চলতি বছর নাটক, শর্টফিল্ম, মিউজিক ভিডিও বানিয়ে অভিজ্ঞতা অর্জন করতে চাই। যাত্রাটা শুরু হবে কোরবানি ঈদের নাটক নিয়ে। এর পাশাপাশি অন্যান্য কাজ আসতে থাকবে। বিগ প্রোডাকশন থেকে সিনেমা নির্মাণ হবে আগামী বছর। সে সময় বড় আয়োজন করে ঘোষণা দেওয়া হবে।’
এর আগে অপু বিশ্বাস, ববি হক, মাহিয়া মাহিসহ এ সময়ের কয়েকজন অভিনেত্রী প্রযোজনায় এসেছেন। সেই তালিকায় এবার যুক্ত হলেন  বুবলী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *