ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যান খুরশীদ আলম

Screenshot_4
Spread the love

নিজস্ব প্রতিবেদক :

বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর মো. খুরশীদ আলমকে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। রোববার বাংলাদেশ ব্যাংকের এক চিঠিতে ইসলামী ব্যাংককে নতুন চেয়ারম্যান নিয়োগের বিষয়টি জানানো হয়েছে।

এর আগে বাংলাদেশ ব্যাংকের পরামর্শে ইসলামী ব্যাংকের চেয়ারম্যান পদ থেকে সরে দাঁড়ান অধ্যাপক ড. এম জুবায়দুর রহমান। সাবেক চেয়ারম্যান ওবায়েদ উল্লাহ আল মাসুদের পদত্যাগের পর গত বছরের ২৩ জুলাই তাকে চেয়ারম্যান হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছিল।

২০২৪ সালের ফেব্রুয়ারিতে খুরশীদ আলমকে তিন বছরের জন্য চুক্তিভিত্তিক ডেপুটি গভর্নর হিসেবে নিয়োগ দেয় সরকার। তবে ওই বছরের আগস্টে রাজনৈতিক পটপরিবর্তনের পর কেন্দ্রীয় ব্যাংকের ঊর্ধ্বতন চার কর্মকর্তার সঙ্গে তাকেও পদত্যাগ করতে হয়।