সরাসরি খবরে যান
বিজ্ঞাপনের জায়গা (৭২৮ × ৯০)
প্রচ্ছদ ›শিক্ষা
শিক্ষা

হাসপাতাল থেকে ফিরেই সিন্ডিকেট সভা ডাকলেন চুয়েট ভিসি

নিজস্ব প্রতিবেদক :

হাসপাতাল থেকে সার্কিট হাউসে ফিরেই অনলাইনে সিন্ডিকেট সভা আহ্বান করেছেন চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) উপাচার্য অধ্যাপক শেখ শরীফুল আলম। আজ শুক্রবার সন্ধ্যা ৬টায় এ সভা হওযার কথা।

নিউজ মেট্রোর সাথে আলাপকালে সভা আহ্বানের বিষয়টি নিশ্চিত করে ভিসি শরীফুল আলম বলেন, সন্ধ্যা ৬টায় িএ সভা ডাকা হয়েছে। অনলাইনে এ সভায় সংশ্লিষ্টরা অংশ নেবেন।

এর আগে গত মঙ্গলবার চুয়েটে অবরূদ্ধ অবস্থা থেকে জেলা প্রশাসক ও পুলিশ সুপার  তাঁকে উদ্ধার করে নিয়ে আসেন। পরে তাঁকে চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।  বৃহস্পতিবার চিকিৎসা শেষে সুস্থ হয়ে সার্কিট হাউজে ফিরেন তিনি।

বিজ্ঞাপনের জায়গা (৭২৮ × ৯০)