চট্টগ্রাম প্রেস ক্লাবের নব নির্বাচিত ব্যবস্থাপনা কমিটির দায়িত্ব গ্রহণ

0
DSC_9049
Spread the love

দায়িত্বভার গ্রহণ করেছে চট্টগ্রাম প্রেস ক্লাবের নব নির্বাচিত ব্যবস্থাপনা কমিটি। বুধবার দুপুরে বিদায়ী কমিটি ও নব নির্বাচিত কমিটির যৌথ সভার মাধ্যমে দায়িত্ব হস্তান্তর সম্পন্ন হয়।

প্রেস ক্লাব সভাপতি আলহাজ্ব আলী আব্বাসের সভাপতিত্বে যৌথসভায় বক্তব্য রাখেন সিনিয়র সহ-সভাপতি সালাহউদ্দিন মো. রেজা, বিদায়ী সহসভাপতি ও নবনির্বাচিত কার্যকরী সদস্য মনজুর কাদের মনজু, সাধারণ সম্পাদক ফরিদ উদ্দিন চৌধুরী, যুগ্ম সম্পাদক নজরুল ইসলাম, বিদায়ী অর্থ সম্পাদক ও নবনির্বাচিত কার্যকরী সদস্য দেবদুলাল ভৌমিক, বিদায়ী সাংস্কৃতিক সম্পাদক রূপম চক্রবর্তী, ক্রীড়া সম্পাদক দেবাশীষ বড়–য়া দেবু, বিদায়ী গ্রন্থাগার সম্পাদক ও নবনির্বাচিত অর্থ সম্পাদক রাশেদ মাহমুদ, সমাজসেবা ও আপ্যায়ন সম্পাদক মো. আইয়ুব আলী, বিদায়ী প্রচার ও প্রকাশনা সম্পাদক এবং নবনির্বাচিত গ্রন্থাগার সম্পাদক মিন্টু চৌধুরী, নবনির্বাচিত প্রচার ও প্রকাশনা সম্পাদক আলীউর রহমান, বিদায়ী কার্যকরী সদস্য মোহাম্মদ শামসুল ইসলাম, নবনির্বাচিত সহসভাপতি স ম ইব্রাহীম, বিদায়ী কার্যকরী সদস্য মোহাম্মদ আলী এবং কাজী আবুল মনসুর, নবনির্বাচিত সাংস্কৃতিক সম্পাদক নাসির উদ্দিন হায়দার, নবনির্বাচিত কার্যকরী সদস্য শহীদুল্লাহ শাহরিয়ার ও মোয়াজ্জেমুল হক।

সভাপতি আলহাজ্ব আলী আব্বাস চট্টগ্রাম প্রেস ক্লাবের ভাবমূর্তি রক্ষা করে সবাইকে একসাথে কাজ করার আহŸান জানান। একইসঙ্গে অতীতের ন্যায় ভবিষ্যতেও প্রেস ক্লাবের অগ্রগতিতে নবনির্বাচিত ব্যবস্থাপনা কমিটির সকল কর্মকর্তার সহযোগিতা কামনা করেন। সভাপতি আলহাজ্ব আলী আব্বাস সবাইকে ফুলেল শুভেচ্ছা জানান। শেষে বিদায়ী কমিটির সাংস্কৃতিক সম্পাদক রূপম চক্রবর্তী, কার্যকরী সদস্য মোহাম্মদ শামসুল ইসলাম, মোহাম্মদ আলী এবং কাজী আবুল মনসুরকে প্রেস ক্লাবের শুভেচ্ছা স্মারক তুলে দেন।

প্রেস বিজ্ঞপ্তি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *