মেডিকেলে ভর্তি পরীক্ষা ২ এপ্রিল

0
medical
Spread the love
নিউজ মেট্রো প্রতিনিধি :
দেশের সরকারি ও বেসরকারি মেডিকেল কলেজের এমবিবিএস  আগামী ২ এপ্রিল এবং ডেন্টাল কলেজ ও ইউনিটগুলোর বিডিএস কোর্সের ভর্তি পরীক্ষা ৩০ এপ্রিল অনুষ্ঠিত হবে। বৃহস্পতিবার (৪ ফেব্রুয়ারি) স্বাস্থ্যমন্ত্রী স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা গেছে।
স্বাস্থ্য শিক্ষা অধিদফতরের পরিচালক (চিকিৎসা শিক্ষা ও স্বাস্থ্য জনশক্তি উন্নয়ন) অধ্যাপক ডা. আহসান হাবিব জানান, ১১ ফেব্রুয়ারি থেকে এমবিবিএস কোর্সে ভর্তি পরীক্ষার আবেদন শুরু হবে। অনলাইনে নির্ধারিত আবেদনপত্র গ্রহণ করা হবে। চলবে ১ মার্চ পর্যন্ত। ২০ থেকে ২৫ মার্চ এমবিবিএস কোর্সে ভর্তি পরীক্ষার প্রবেশপত্র দেয়া হবে।
এছাড়া, বিডিএস কোর্সের আবেদন শুরু হবে ২৭ মার্চ। ১৫ এপ্রিল পর্যন্ত আবেদনপত্র গ্রহণ করা হবে আর ডেন্টালে ভর্তি পরীক্ষার প্রবেশপত্র ২৪ থেকে ২৬ এপ্রিল পর্যন্ত বিতরণ করা হবে। ২ এপ্রিল ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *