Home Blog Page 26

মমতা-শুভেন্দু দ্বৈরথে নজর কাড়ল নন্দীগ্রামই

মমতা-শুভেন্দু দ্বৈরথে নজর কাড়ল নন্দীগ্রামই
দ্বিতীয় দফার ভোটের সারা দিনই ছিল ঘটনাবহুল। চৈত্রের দুপুরে ঘড়ির কাঁটা যত এগিয়েছে পশ্চিম মেদিনীপুরের কেশপুর, পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রামে উত্তেজনার পারদ চড়েছে। নন্দীগ্রামের তৃণমূল প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায়কে যেতে হয়েছে বুথে। শুভেন্দু অধিকারীর কনভয়েও হামলা হয়েছে। ইটবৃষ্টিতে ভেঙেছে সংবাদমাধ্যমের গাড়ি। যদিও দ্বিতীয় দফায় বিক্ষিপ্ত ঘটনা ছাড়া শান্তিপূর্ণ ভাবেই ভোট শেষ হয়েছে বলে দাবি করল নির্বাচন কমিশন।
বৃহস্পতিবার সাড়ে ৫টা পর্যন্ত ৩০টি আসনে মোট ৮০.৪৩ শতাংশ ভোট পড়েছে। তার মধ্যে পূর্ব মেদিনীপুরে ৮১.২৩, পশ্চিম মেদিনীপুরে ৭৮.০৫, বাঁকুড়ায় ৮২.৭৮ এবং দক্ষিণ ২৪ পরগনায় ৭৯.৬৬ শতাংশ ভোট পড়েছে বলে জানিয়েছেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক (সিইও) আরিজ আফতাব।
চার জেলায় ৩০টি আসনে ভোট হলেও নজর কেড়েছে মমতা বন্দ্যোপাধ্যায় এবং শুভেন্দু অধিকারীর দ্বৈরথ। গোলমালের আশঙ্কা আঁচ করে নন্দীগ্রামের ১৪৪ ধারা জারি করা হয়েছিল। সিল করে দেওয়া হয়েছিল গোটা এলাকা। দুই মেদিনীপুর জুড়েই ছিল কড়াকড়ি। কিন্তু তার পরেও গোলমাল আটকানো যায়নি। বয়ালে কার্যত সম্মুখসমরে দাঁড়িয়েছিলেন বিজেপি এবং তৃণমূলের সমর্থকেরা। আরিজ আফতাব সাংবাদিক সম্মেলন করে বলেন, “বিক্ষিপ্ত কয়েকটি ঘটনা ঘটেছে। দ্রুত পদক্ষেপও করেছে কমিশন। মোটের উপর ভোট শান্তিপূর্ণ ছিল।”
নন্দীগ্রামে বহু বুথে তাদের এজেন্ট বসতে দেওয়া হয়নি বলে অভিযোগ করেছে তৃণমূল। বয়ালে তেমনই একটি অভিযোগ পেয়ে খোদ মমতা বন্দ্যোপাধ্যায় পৌঁছন। সেখানে প্রায় দু’ঘণ্টা ছিলেন তিনি। কেন্দ্রীয় ও রাজ্যের বাহিনীকে আসরে নামতে হয়। বুথ থেকে বেরিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেন, কমিশন নিজের দায়িত্ব পালন করছে না। ব্যর্থ। স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশে চলছে। কেন নির্বাচনের দিনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জনসভা করছে়ন, তা নিয়েও সরব হন তৃণমূল সুপ্রিমো।
ভোটের দিন পরিস্থিতি অবনতি এবং ব্যর্থতার জন্য তৃণমূল, সিপিএম-সহ বিরোধীদল কমিশনের দিকেই আঙুল তুলছে। যদিও ভোট পরিচালনা করতে কমিশন ব্যর্থ হয়েছে, তা মানতে নারাজ কর্তারা। সিইও স্পষ্টতই বলেন, “অভিযোগ পেয়েই ব্যবস্থা নেওয়া হয়েছে। ব্যর্থ হয়নি। ভোট শেষ হওয়ার পরেও বেশ কয়েকটি বুথ এলাকায় কেন্দ্রীয় বাহিনী থাকবে।”
কমিশন জানিয়েছে, কেশপুরে মিডিয়া এবং বিজেপি প্রার্থীর গাড়ি ভাঙচুরের ঘটনায় এখনও পর্যন্ত মোট ২০জনকে গ্রেফতার করা হয়েছে। কেশপুরে উত্তম দলুইয়ের মৃত্যুর ঘটনার তদন্ত চলছে। ভারতীয় দণ্ডবিধির ৩০২, ১৪৩ ধারায় মামলাও হয়েছে। পূর্ব মেদিনীপুর উদয়শঙ্কর দুবের বিষয়টি আত্মহত্যার মনে হলেও তদন্ত চলছে।
সূত্র : আনন্দবাজার

ব্রাহ্মণবাড়িয়ার তান্ডব ইসলামের উপর কালিমা লেপন করেছে : তথ্যমন্ত্রী

ব্রাহ্মণবাড়িয়ার তান্ডব ইসলামের উপর কালিমা লেপন করেছে : তথ্যমন্ত্রী
আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামে মুজিব কর্ণার ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান রিসার্চ সেন্টারের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ
নিজস্ব প্রতিবেদক :
ব্রাহ্মণবাড়িয়ার তান্ডব ইসলামের উপর কালিমা লেপন করেছে -তথ্য ও সম্প্রচার মন্ত্রী আওয়ামী লীগের যুগ্ন সাধারন সম্পাদক এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, ব্রাহ্মণবাড়িয়াসহ দেশের বিভিন্নস্থানে যে তাণ্ডব চালানো হয়েছে, সেটি একটি সংগঠনের ব্যানারে হলেও সেটির সাথে যুক্ত হয়েছিল বিএনপি এবং জামায়াত, তারা মিলে এই ঘটনাগুলো ঘটিয়েছে। ব্রাহ্মণবাড়িয়ার তান্ডব ইসলামের উপর কালিমা লেপন করেছে।
তিনি বলেন, তারা স্বপ্ন দেখে বাংলাদেশকে আফগানিস্তান বানানোর জন্য। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আগমন অজুহাত হিসেবে দাঁড় করিয়েছিল মাত্র। ইসলাম কখনো এগুলো সমর্থন করে না, এই অপশক্তিকে রুখতে হবে। বৃহস্পতিবার (৩১ মার্চ) সন্ধ্যায় আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামে মুজিব কর্ণার ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান রিসার্চ সেন্টার ফর ইসলাম এন্ড ইন্টাররিলিজিয়াস ডায়ালগ (বিআরসিআইআইডি) এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের বোর্ড অব ট্রাস্টির চেয়ারম্যান প্রফেসর ড. আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভী এমপি’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী। বিশেষ অতিথির বক্তব্য দেন খাদিজাতুল আনোয়ার সনি এমপি, উপাচার্য অধ্যাপক আনোয়ারুল আজিম আরিফ, ট্রাস্টি বোর্ডের সদস্য রিজিয়া রেজা চৌধুরী, ইসলামি আরবী বিশ্ববিদ্যালয়ের ভিসি আহসান উল্লাহ, প্রফেসর ড. ছালেহ জহুর, শাহরিয়ার জাহান প্রমূখ।
ড. হাছান মাহমুদ বলেন, ব্রাহ্মণবাড়িয়ায় যেভাবে নৈরাজ্য চালানো হয়েছে মানুষের ঘর-বাড়ি জ্বালিয়ে দেয়া হয়েছে, মানুষের সম্পদ জ্বালিয়ে দেয়া হয়েছে, ব্যক্তিগত গাড়ি জ্বালিয়ে দেয়া হয়েছে, অনেকে ব্যাংক থেকে ঋণ নিয়ে গাড়ি কিনেছে, সেই গাড়ি জ্বালিয়ে দেয়া হয়েছে, ইসলামেতো কারো ব্যক্তিগত সম্পত্তি জ্বালিয়ে দেয়ার কথা বলে নাই, ইসলাম তো এটি কখনো সমর্থন করে না। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আগমনের সাথে ঋণ করে যে ব্যক্তি গাড়ি কিনেছে সেটির কি সম্পর্ক প্রশ্ন রেখে তথ্য ও সম্প্রচার মন্ত্রী বলেন, আজকে ইসলামের কথা বলে যে অপকর্মগুলো করা হচ্ছে, আমাদের কৃষ্টি-সংস্কৃতির উপর আঘাত হানা হচ্ছে। ব্রাহ্মণবাড়িয়ায় সুর সম্রাট আলাউদ্দিনের একাডেমী জ্বালিয়ে দেয়া হয়েছে, ভূমি অফিস জ্বালিয়ে দেয়া হয়েছে, ফায়ার সার্ভিসের স্টেশনে হামলা করা হয়েছে।
ড. হাছান বলেন, একটি অপশক্তি আজকে বাংলাদেশকে আফগানিস্তান বানানোর স্বপ্ন দেখছে। এই অপশক্তির সহায়ক ছিল অতীতে যারা চট্টগ্রাম আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় পরিচালনার সাথে যুক্ত ছিল তারাও। এই বিশ্ববিদ্যালয়েও জগদ্দল পাথরের মতো এই অপশক্তি বাসা বেঁধেছিল। সেই অপশক্তির হাত থেকে এই বিশ্ববিদ্যালয়টি উদ্ধার করা হয়েছে। এই অপশক্তিকে রুখতে হবে। তিনি বলেন, এই বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সাথে কথা বলে জানতে পারলাম, বিশ্ববিদ্যালয়ের একাউন্টের টাকা কিছুদিন আগে হঠাৎ গায়েব হয়ে গেছে। আমি মনে করি বিশ্ববিদ্যালয়ের সম্পদ কোথায় গেল এটির অনুসন্ধান হওয়া প্রয়োজন। একই সাথে সমগ্র পৃথিবী থেকে এই বিশ্ববিদ্যালয়ের জন্য যে অনুদান এসেছে, সেই টাকা কারো ব্যক্তিগত কাজে এবং কোনো দলীয় কাজে ব্যবহৃত হয়েছে কিনা সেটা জনগণের স্বার্থে শিক্ষা মন্ত্রণালয়সহ অনুসন্ধান হওয়া প্রয়োজন। নতুন ট্রাস্টি বোর্ড এই বিষয়টিও খতিয়ে দেখবে আমি আশা করি।

ইউপি-পৌরসভাসহ সব ধরণের নির্বাচন স্থগিত

ইউপি-পৌরসভাসহ সব ধরণের নির্বাচন স্থগিত
নিজস্ব প্রতিবেদক :
করোনা ভাইরাসের সংক্রমণ ভয়াবহ আকারে বৃদ্ধির পরিপ্রেক্ষিতে দেশে ইউনিয়ন পরিষদ, পৌরসভাসহ সব ধরণের নির্বাচন স্থগিত করা হয়েছে।বৃহস্পতিবার ( এপ্রিল) নির্বাচন ভবনে কমিশনের বৈঠকে সিদ্ধান্ত নেয়া হয়। বৈঠক শেষে সাংবাদিকদের এসব তথ্য জানান সিইসি মো. নুরুল হুদা।
তিনি বলেন, তিনি বলেন, ৩১ মার্চের পর আপাতত আর নির্বাচন হবে না। করোনার কারণে এটা ইসির নীতিগত সিদ্ধান্ত
বৈঠক শেষে ইসি সচিব হুমায়ুন কবির খোন্দকার সাংবাদিকদের বলেন,আগামী ১১ এপ্রিল ৩৭১ ইউনিয়ন পরিষদ নির্বাচন স্থগিত করা হয়েছে। এছাড়াও ৬ষ্ঠ ধাপে ১১ পৌরসভার নির্বাচন, চিলমারী উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান, ফেঞ্চুগঞ্জ উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যানের শূন্যপদে উপনির্বাচন এবং সুনামগঞ্জ জেলা পরিষদের ১১নং ওয়ার্ডের শূন্যপদে নির্বাচনও স্থগিত করা হয়েছে। পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত এসব নির্বাচন স্থগিত থাকবে। তবে লক্ষ্মীপুর আসনের উপনির্বাচন অনুষ্ঠানের জন্য সংবিধানের ১২৩() অনুযায়ী দ্রুত প্রজ্ঞাপন জারি করা হবে। তবে সিলেট আসনের উপনির্বাচনের বিষয়ে পরবর্তীতে জানানো হবে।

সংসদের দ্বাদশ অধিবেশন আজ শুরু

সংসদের দ্বাদশ অধিবেশন আজ শুরু
নিউজ মেট্রো ডেস্ক :
একাদশ জাতীয় সংসদের দ্বাদশ অধিবেশন আজ বৃহস্পতিবার সকাল ১১টায় শুরু হবে। এ অধিবেশন ৩ কার্যদিবস চলতে পারে।
রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ সংবিধানের ৭২ অনুচ্ছেদের (১) দফায় প্রদত্ত ক্ষমতাবলে গত ১৫ মার্চ এ অধিবেশন আহ্বান করেন।
বাসস জানায়, ৬০ দিনের সাংবিধানিক বাধ্যবাধকতায় এ অধিবেশন আহ্বান করা হয়েছে বলে এর মেয়াদ স্বল্পকালীন হবে। সংবিধান অনুযায়ি সংসদের এক অধিবেশন শেষ হওয়ার ৬০ দিনের মধ্যে পরবর্তী অধিবেশন বসতে হবে। সংসদ সচিবালয় থেকে জানানো হয় দেশে করোনা পরিস্থিতির ক্রমাবনতির ফলে একাদশ জাতীয় সংসদের দ্বাদশ অধিবেশন ১ এপ্রিল, ৩ ও ৪ এপ্রিল এই তিন কার্যদিবস চালানোর বিষয়টি মোটামুটি ঠিক করা হয়েছে।
বৈশ্বিক মহামারি করোনা পরিস্থিতিতে এবারও যথাযথ স্বাস্থ্যবিধি মেনে এ অধিবেশন চলবে। ফলে এ অধিবেশনেও সাংবাদিকদের সংসদ বাংলাদেশ টেলিভিশনে সরাসরি সম্প্রচার থেকে সংবাদ সংগ্রহ করতে বলা হয়েছে।
এদিকে গত ২ ফেব্রুয়ারি একাদশ জাতীয় সংসদের একাদশ অধিবেশন শেষ হয়। গত ১৮ জানুয়ারি ওই অধিবেশন শুরু হয়। বছরের প্রথম অধিবেশন সংবিধান অনুযায়ি সে অধিবেশনের প্রথম দিন রাষ্ট্রপতি ভাষণ দেন।
ওই অধিবেশনের ১২ কার্যদিবসে মোট ৬টি বিল পাস হয়। আইন প্রণয়ন কার্যাবলী ছাড়াও সে অধিবেশনে কার্যপ্রণালী-বিধির ৭১ বিধিতে ৪৬ টি নোটিশ পাওয়া যায়। প্রধানমন্ত্রীর উত্তরদানের জন্য সর্বমোট ৮৪ টি প্রশ্ন পাওয়া যায়। তার মধ্যে তিনি ২৮ টি প্রশ্নের উত্তর প্রদান করেন। বিভিন্ন মন্ত্রণালয়ের মন্ত্রীদের উত্তরদানের জন্য মোট ১,৬৮৯ টি প্রশ্ন পাওয়া যায়। এর মধ্যে ৮২০ টি প্রশ্ন সম্পর্কে তারা উত্তর প্রদান করেন।

এজিএম-ইজিএম ডিজিটাল প্ল্যাটফর্মে করার নির্দেশ বিএসইসি’র

এজিএম-ইজিএম ডিজিটাল প্ল্যাটফর্মে করার নির্দেশ বিএসইসি’র
নিউজ মেট্রো ডেস্ক :
করোনা পরিস্থিতির কারণে শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানিগুলোর বার্ষিক সাধারণ সভা (এজিএম), বিশেষ সাধারণ সভা (ইজিএম) ও পরিচালনা পর্ষদ সভা ডিজিটাল প্ল্যাটফর্মে আয়োজনের নির্দেশ দিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।
বুধবার ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (ডিএসই-সিএসই) ব্যবস্থাপনা পরিচালকের (এমডি) কাছে এ সংক্রান্ত চিঠি পাঠিয়েছে বিএসইসি। একইসঙ্গে উভয় স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্ত সকল কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) বা প্রধান নির্বাহী কর্মকর্তাদের (সিইও) অবহিত করা হয়েছে।
 চিঠিতে উল্লেখ করা হয়, দেশব্যাপী করোনভাইরাসের প্রভাব বাড়ছে। এ পরিস্থিতিতে এক জায়গায় জনসমাগমের মাধ্যমে সভা-সমাবেশ করায় করোনা সংক্রামণের ঝুঁকি রয়েছে। তাই স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্ত কোম্পানিগুলোর এজিএম, ইজিএম ও পরিচালনা পর্ষদ সভা ডিজিটাল প্ল্যাটফর্ম আয়োজন করার নির্দেশনা দেওয়া হলো।
বৈঠককালে সামাজিক দূরত্ব বজায় রেখে স্বাস্থ্য সুরক্ষা যথাযথ নিশ্চিত করতে হবে। এছাড়া বিভিন্ন সময়ে কমিশনের আদেশের প্রাসঙ্গিক শর্তাবলী মেনে শেয়ারহোল্ডারদের ভোটা‌ধিকার এবং অন্যান্য অধিকার নিশ্চিত করতে হবে।

রাইড শেয়ারিং সার্ভিসে বাইকে যাত্রী পরিবহণে নিষেধাজ্ঞা

রাইড শেয়ারিং সার্ভিসে বাইকে যাত্রী পরিবহণে নিষেধাজ্ঞা
নিজস্ব প্রতিবেদক :
দেশে করোনাভাইরাসের বৃদ্ধি পাওয়ায় দুই সপ্তাহের জন্য রাইড শেয়ারিং সার্ভিসের মাধ্যমে মোটরসাইকেলে যাত্রী পরিবহনে নিষেধাজ্ঞা দিয়েছে সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)
বুধবার বিআরটিএর উপপরিচালক (প্রকৌশল শাখা) বিমলেন্দু চাকমা স্বাক্ষরিত এক অফিস আদেশে বিষয়টি জানানো হয়।
 আদেশে বলা হয়েছে, পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত রাইড শেয়ারিং সার্ভিসে মোটরসাইকেলের মাধ্যমে যাত্রী পরিবহনে নিষেধাজ্ঞাসহ অন্য মোটরযানে যাত্রী পরিবহনের ক্ষেত্রে সরকারের উপরোক্ত নির্দেশনা কঠোরভাবে অনুসরণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।
এছাড়া গণপরিবহনে স্বাস্থ্যবিধি মেনে চলা ধারণক্ষমতার অর্ধেক যাত্রী পরিবহনের নির্দেশনাও দিয়েছে বিআরটিএ।

ভোটের ‘হট সিট’ নন্দীগ্রামে বাড়ছে উত্তাপ

ভোটের ‘হট সিট’ নন্দীগ্রামে বাড়ছে  উত্তাপ

থমথমে চারদিক। রাস্তাঘাটও প্রায় শুনশান। শুধু সূর্যের গনগনে রোদ নয়, ভোটের উত্তাপও বাড়ছে নন্দীগ্রামে। ভোটগ্রহণের অনেক আগে থেকেই নন্দীগ্রাম জুড়ে টহল দিচ্ছে কেন্দ্রীয় বাহিনী। রয়েছে মহিলা সিআরপিএফ-এর দল। বুধবারই নন্দীগ্রামে জারি হয়েছে ১৪৪ ধারা। বিকেল থেকেই মাইকে ঘোষণা শুরু করে দেয় পুলিশ। নন্দীগ্রামে ঢোকা ও বেরনোর প্রতিটি সীমানায় শুরু হয়েছে নাকা চেকিং। চলছে হেলিকপ্টারে নজরদারি। সব মিলিয়ে বাংলার ভোটের ‘হট সিট’ নন্দীগ্রাম চেহারা নিয়েছে দুর্গের।

শেষ মুহুর্তের প্রস্তুতিতে ব্যস্ত প্রশাসন। বুধবার পুর্ব মেদিনীপুরের জেলাশাসক সুমিতা পান্ডে জানিয়েছেন, কোনও রকম ঝামেলা বরদাস্ত নয়। প্রতিটি ক্ষেত্রে সুরক্ষায় কোনও খামতি থাকছে না বলে তিনি জানান। সাধারণ নিয়ম অনুযায়ী যে কোনও বুথ এলাকাতেই ১৪৪ ধারা জারি থাকে। কিন্তু নন্দীগ্রামের ক্ষেত্রে শুধু এটুকুই নয়, গোটা বিধানসভা এলাকাতেই ১৪৪ ধারা বজায় থাকবে। জেলাশাসক বলেন, ‘‘এ বার নন্দীগ্রামে ১৪৪ ধারা জারি হয়েছে, যা বুধ ও বৃহস্পতিবার বলবৎ থাকবে। পাশাপাশি অতি সংবেদনশীল বুথগুলিতে ৪ ধরনের নজরদারির ব্যবস্থা থাকবে। কেন্দ্রীয় বাহিনীর পাশাপাশি বুথে থাকবে লাইভ ওয়েবকাস্টিং, সিসিটিভি, ভিডিওগ্রাফি এবং অবজার্ভার। এ ছাড়াও নন্দীগ্রামের ৫০ শতাংশ বুথে লাইভ ক্যামেরায় নজরদারি চলবে, যা তদারক করা হবে তমলুকের নিমতৌড়িতে জেলাশাসকের কার্যালয় থেকে।’’

সুমিতা জানিয়েছেন, সব থেকে বেশি নজর রাখা হচ্ছে নাকা চেকিংয়ের দিকে। নন্দীগ্রামে ঢোকা ও বেরনোর প্রতিটি রাস্তায় কেন্দ্রীয় বাহিনী তল্লাশি চালাচ্ছে। নজরদারির আওতায় থাকছে জলপথগুলিও। যার মধ্যে রয়েছে নন্দীগ্রামের প্রবেশপথ তেরপেখিয়া, কেন্দেমারি প্রভৃতি এলাকা। বিশেষ ভাবে নজর থাকছে খেজুরি ও নন্দীগ্রামের সীমান্তবর্তী এলাকায়। গোকুলনগরের তেখালি ব্রিজ, সোনাচূড়ার ভাঙাভেড়া ব্রিজে কেন্দ্রীয় বাহিনী নজরদারি চালাচ্ছে। তবে এই মুহুর্তে নন্দীগ্রামে কোনও ড্রোন ক্যামেরার নজরদারি থাকছে না বলেই জেলাশাসক জানিয়েছেন।

শেষবার কবে এমন ছবি দেখেছেন, এই প্রশ্ন শুনেই সোনাচূড়ার এক ষাটোর্ধ্ব মহিলার সচকিত জবাব, ‘‘ঠিক যেন জমি আন্দোলনের সময়টা ফিরে এসেছে। চারদিকে কেমন থমথমে ভাব। জংলা পোশাকের প্রচুর পুলিশ কাঁধে বন্দুক নিয়ে ঘুরছে। ভোট মিটলেই বাঁচি।’’

তৃণমূল শিবিরের দাবি, নন্দীগ্রামে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রার্থী হওয়ায় দলীয় কোন্দল, বিভাজন সব মিটে গিয়েছে। যে কোনও মূল্যে দলনেত্রীকে জেতাতে মরিয়া তাঁরা। ভোটের দিন নন্দীগ্রামেই থাকবেন দলনেত্রী। রেয়াপাড়ায় বসেই নজর রাখবেন তিনি।

অন্যদিকে এ বার হলদিয়ার বদলে নন্দীগ্রামের ভোটার হয়েছেন বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী। অর্থাত্ এ বার নন্দীগ্রামেই ভোট দেবেন শুভেন্দু। তিনিও সারাদিন এলাকাতেই থাকবেন। এই অবস্থায় পরিস্থিতি যাতে কোনও ভাবেই হাতের বাইরে না যায় সে দিকে নজর রাখাটাই চ্যালেঞ্জ।

সূত্র : আনন্দবাজার

নাশকতা সৃষ্টিকারীরা জনগণের মূল্যবান দলিলপত্র নষ্ট করেছে : ভূমিমন্ত্রী

নাশকতা সৃষ্টিকারীরা জনগণের মূল্যবান দলিলপত্র নষ্ট করেছে : ভূমিমন্ত্রী
ডিজিটাল ভূমি ব্যবস্থাপনায় জনসম্পৃক্ততা শীর্ষক ছায়া সংসদ বিতর্ক প্রতিযোগিতায় বক্তব্য রাখছেন ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ
নিউজ মেট্রো ডেস্ক :
ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী বলেছেন, সাম্প্রতিক সময়ে চট্টগ্রাম ও ব্রাহ্মণবাড়িয়া ভূমি অফিসে অগ্নিসংযোগ ও ভাঙচুরের মাধ্যমে নাশকতা সৃষ্টিকারীরা রাষ্ট্র ও জনগণের সম্পদ মূল্যবান দলিলপত্র নষ্ট করেছে। রেকর্ডপত্র নষ্ট করে তারা উক্ত ভূমি অফিসের আওতাভুক্ত এলাকার সাধারণ জনগণকে দীর্ঘমেয়াদী হয়রানির ও ক্ষতির সম্মুখীন করেছে।
 মন্ত্রী আজ বুধবার ঢাকার তেজগাঁওস্থ এফডিসির মিলনায়তনে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে ডিবেট ফর ডেমোক্রেসির আয়োজনে ‘ডিজিটাল ভূমি ব্যবস্থাপনায় জনসম্পৃক্ততা’ বিষয়ে এক ছায়া সংসদ বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ।
ভূমিমন্ত্রী বলেন, ভূমি অফিসের নিরাপত্তা জোরদারে পদক্ষেপ নেওয়া হয়েছে। নজরদারি বৃদ্ধি করার জন্য ‘আইপি ক্লোজ সার্কিট টিভি ক্যামেরা’ ও দলিলাদির নিরাপত্তায় অগ্নিনিরোধী আলমারি স্থাপন করার পরিকল্পনা নেওয়া হয়েছে। এছাড়া, জনভোগান্তি কমাতে দ্রুত ছায়া রেকর্ডপত্র তৈরি করার নির্দেশ দেওয়া হয়েছে।
 মন্ত্রী বলেন, ভূমি সেক্টরে এমনভাবে ‘সিস্টেমের’ টেকসই পরিবর্তন করা হয়েছে যেন দুর্নীতি করার সুযোগই না থাকে। তিনি আরো জানান, পটুয়াখালী ও বরগুনায় দ্রুত বাংলাদেশ ডিজিটাল সার্ভে (বিডিএস) শুরু হবে যা ডিসেম্বরের মধ্যে শেষ করে পর্যায়ক্রমে দেশব্যাপী পরিচালনা করা হবে। সরকারি জমি অবৈধ দখলকে দণ্ডনীয় ফৌজদারি অপরাধ হিসেবে গণ্য করে শীগগিরই আইন সংশোধন করে যুগোপযোগী করা হচ্ছে। ভূমি সংক্রান্ত অপরাধ নিয়ন্ত্রণে আলাদা ‘ল্যান্ড ক্রাইম অ্যাক্ট’ করার বিষয়টিও বিবেচনাধীন আছে বলে ভূমিমন্ত্রী এসময় উল্লেখ করেন।
 বিতর্ক প্রতিযোগিতায় সরকারি দল হিসেবে ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ডিআইইউ) ও বিরোধী দল হিসেবে বাংলাদেশ ইউনিভার্সিটি অভ্ বিজনেস অ্যান্ড টেকনোলজি (বিইউবিটি)-এর বিতার্কিকবৃন্দ অংশগ্রহণ করেন। প্রতিযোগিতা শেষে অংশগ্রহণকারী বিজয়ী দলের মাঝে ট্রফিসহ সনদপত্র বিতরণ করেন মন্ত্রী।

সারাদেশে ৫০০ ট্রাকে ১এপ্রিল থেকে টিসিবির পণ্য বিক্রি

সারাদেশে ৫০০ ট্রাকে ১এপ্রিল থেকে টিসিবির পণ্য বিক্রি
নিজস্ব প্রতিবেদক :
সারাদেশে ৫০০ ভ্রাম্যমান ট্রাকে ১ থেকে বিভিন্ন ধরণের ভোগ্য পণ্য বিক্রয় করবে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি)। আগামী ৬মে পর্যন্ত এ কার্যক্রম চলবে। এর মধ্যে ঢাকা শহরে ১০০টি ও চট্টগ্রাম শহরে ২০টি ট্রাক থাকবে। টিসিবি সূত্রে এ তথ্য জানা গেছে।
এসব ট্রাকে প্রতিদিন ৮০০-১২০০ কেজি চিনি, ৬০০ থেকে ৭৫০ কেজি মসুর ডাল, ১২০০-১৫০০ লিটার সয়াবিন তেল, ৩০০-১০০০ কেজি পেঁয়াজ, ৪০০-১০০০কেজি ছোলা এবং ১০০ কেজি করে খেজুর বরাদ্দ দেয়া হবে।
টিসিবি দায়িত্বপ্রা্প্ত তথ্য কর্মকর্তা মো. হুমায়ুন কবির জানান, প্রতি কেজি চিনি ৫৫ টাকা, মসুর ডাল ৫৫টাকা, প্রতি লিটার সয়াবিন তেল ১০০ টাকা, প্রতি কেজি পেঁয়াজ ২০টাকা, ছোলা ৫৫ টাকা ও খেজুর ৮০টাকায় বিক্রি করা হবে।
একজন ক্রেতা সর্বোচ্চ চার কেজি চিনি, দুই কেজি মসুর ডাল, পাঁচ লিটার সয়াবিন তেল, তিন কেজি ছোলা ও এক কেজি খেজুর কিনতে পারবেন।
এর আগে ৩১ মার্চ পর্যন্ত প্রতি কেজি চিনি ৫০ টাকা, প্রতি কেজি পেঁয়াজ ১৫ টাকা ও প্রতি লিটার সয়াবিন তেল ৯০ টাকা দরে বিক্রি করে আসছিল টিসিবি।বাজারে পণ্য মূল্যের উর্ধ্বগতির কারণে টিসিবির ভ্রাম্যমান ট্রাক থেকে কম দামে পণ্য কিনতে প্রতিদিন বিভিন্ন স্পটে ক্রেতাদের লম্বা লাইন পড়ছে।

বৈশ্বিক জলবায়ু সম্মেলনে আমন্ত্রণ পেলেন শেখ হাসিনাসহ বিশ্বের ৪০ নেতা

বৈশ্বিক জলবায়ু সম্মেলনে আমন্ত্রণ পেলেন শেখ হাসিনাসহ বিশ্বের ৪০ নেতা
২০১৪'র জাতিসংঘ শান্তি সম্মেলনের দুই কো-চেয়ার বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা (ডানে) এবং তৎকালীন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জো বাইডেন
নিউজ মেট্রো ডেস্ক :
বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ বিশ্বের ৪০ নেতাকে বৈশ্বিক জলবায়ু সম্মেলনে আমন্ত্রণ জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, চীনের প্রেসিডেন্ট শি জিংপিং, রাশিয়ার প্রেসিডেন্ট ব্লাদিমির পুতিনসহ বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানদের এ সম্মেলনে আমন্ত্রণ জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। শুক্রবার হোয়াইট হাউসের এক বিবৃতিতে একথা জানানো হয়েছে।
আগামী ২২ এবং ২৩ এপ্রিল ভার্চুয়ালি এ সম্মেলন অনুষ্ঠিত হবে।  বিভিন্ন টেলিভিশনে তা সরাসরি সম্প্রচার হবে।
এ বিষয়ে শুক্রবার হোয়াইট হাউজের একটি বিবৃতিতে বলা হয়েছে, ‘জাতিসংঘের জলবায়ু পরিবর্তন কনফারেন্সের পথে এটি হবে গুরুত্বপূর্ণ মাইলস্টোন।’ এই সম্মেলনে যুক্তরাষ্ট্র নানাবিধ পরিকল্পনার কথা জানাবে। জলবায়ু পরিবর্তন নিয়ন্ত্রণ করে কীভাবে বিশ্বকে আর্থিকভাবে লাভবান করা যায়, পরিবেশ ঠিক রাখা যায় সেই আলোচনায় বসবেন বিশ্বনেতারা।
দেশগুলো কীভাবে শক্তিশালী জলবায়ু প্রত্যাশায় অবদান রাখতে পারে এই সম্মেলনে সেই বিষয়গুলো ঠিক করার একটা সুযোগ রাখতে বিশ্বনেতাদের বাইডেন গুরুত্ব দিতে বলেছেন তার আমন্ত্রণপত্রে।