Home Blog Page 41

অশ্লীল অনুষ্ঠান সম্প্রচারের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনার নির্দেশ

অশ্লীল অনুষ্ঠান সম্প্রচারের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনার নির্দেশ
 বিভাগ ও জেলা পর্যায়ে অশ্লীল অনুষ্ঠান সম্প্রচার ও অবৈধ কেবল নেটওয়ার্ক ব্যবসা পরিচালনাকারী ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে অনতিবিলম্বে মোবাইল কোর্ট পরিচালনার নির্দেশনা দিয়েছে তথ্য মন্ত্রণালয়। ৭ ফেব্রুয়ারি, ২০২১ তথ্য মন্ত্রণালয় থেকে জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট বরাবরে প্রেরিত এক পত্রে এ নির্দেশনা দেয়া  হয়েছে।
এতে বলা হয়েছে, কেবল নেটওয়ার্ক কার্যক্রমে নিয়োজিত কেবল অপারেটর ও ফিড অপারেটর লাইসেন্সের মেয়াদ উত্তীর্ণ হওয়ার পর লাইসেন্স নবায়ন না করেই কতিপয় ব্যক্তি ও প্রতিষ্ঠানের মালিক এখনও ব্যবসা পরিচালনা করছে। টেলিভিশন নেটওয়ার্ক পরিচালনা আইন, ২০০৬ এর ৭(২) উপ-ধারা অনুসারে  এ ধরনের অবৈধ ব্যবসা পরিচালনার মাধ্যমে লাইসেন্সের শর্ত সুস্পষ্টভাবে লঙ্ঘন করা হচ্ছে।
পত্রে আরো বলা হয়েছে, কেবল নেটওয়ার্ক ব্যবসা পরিচালনাকারী অনেক ব্যক্তি ও প্রতিষ্ঠান অশালীন, নগ্ন ছায়াছবি, অশোভন অঙ্গভঙ্গি ও দৃশ্যাবলি সংবলিত অশ্লীল অনুষ্ঠান সম্প্রচার করছে। এছাড়া, বাংলাদেশি দর্শকদের জন্য বিদেশি চ্যানেলে বিজ্ঞাপন প্রচার করা হচ্ছে, যা কেবল টেলিভিশন নেটওয়ার্ক পরিচালনা আইন, ২০০৬ এর ধারা ১৯ এর সুস্পষ্ট লঙ্ঘন। এক্ষেত্রে কেবল নেটওয়ার্ক পরিচালনা আইন, ২০০৬  অনুযায়ী অনুষ্ঠান সম্প্রচার বা সঞ্চালন করা বাঞ্ছনীয়।
উল্লেখ্য, মোবাইল কোর্ট আইন, ২০০৯ এর তফসিল ৮৩ নং ক্রমিকে কেবল টেলিভিশন নেটওয়ার্ক পরিচালনা আইন, ২০০৬ অন্তর্ভুক্ত রয়েছে। এ আইনের আওতায় বিভাগ ও জেলা পর্যায়ে তথ্য অফিসার ও বাংলাদেশ টেলিভিশনের লাইসেন্স পরিদর্শকদের সহযোগিতায় অনতিবিলম্বে মোবাইল কোর্ট পরিচালনার জন্য জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেটকে তথ্য মন্ত্রণালয় প্রেরিত ওই পত্রে নির্দেশনা দেয়া হয়েছে।

নিউজ মেট্রো ডেস্ক

প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের টিকা নেয়ার আহ্বান গণশিক্ষা প্রতিমন্ত্রীর

প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের টিকা নেয়ার আহ্বান গণশিক্ষা প্রতিমন্ত্রীর
প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের করোনা ভাইরাসের টিকা নেয়ার আহ্বান জানালেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী। করোনা ভাইরাস টিকায় কোনো পার্শ্বপ্রতিক্রিয়া নেই এখন টিকার প্রতি মানুষের আতংক কেটে গেছে তাই সবাইকে টিকা নেয়ার অনুরোধ করেন তিনি।
প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মোঃ জাকির হোসেন আজ বাংলাদেশ সচিবালয় ক্লিনিকে করোনা ভাইরাসের টিকা নেয়ার পর গণমাধ্যম কর্মীদের এ কথা বলেন।
পৃথিবীর অনেক দেশ এখনো করোনা ভাইরাসের টিকা নিতে পারেনি উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, এ পরিস্থিতিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কূটনৈতিক সাফল্য ও সেরা ব্যবস্থাপনায় বাংলাদেশে দ্রুততম সময়ের মধ্যে করোনা ভাইরাসের টিকা আনা সম্ভব হয়েছে।
নিউজ মেট্রো ডেস্ক

এগিয়ে চলছে ‘বঙ্গবন্ধু’ বায়োপিকের কাজ : মুম্বাইতে চিত্রায়ণ পরিদর্শনে তথ্যমন্ত্রী

এগিয়ে চলছে ‘বঙ্গবন্ধু’ বায়োপিকের কাজ : মুম্বাইতে চিত্রায়ণ পরিদর্শনে তথ্যমন্ত্রী
নিউজ মেট্রো ডেস্ক :
বাংলাদেশ ও ভারতের যৌথ উদ্যোগে শ্যাম বেনেগালের পরিচালনায় নির্মীয়মান ‘বঙ্গবন্ধু’ বায়োপিকের কাজ দ্রুত এগিয়ে চলছে, অনেকটাই সম্পন্ন হয়েছে বলেছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহ্‌মুদ। ভারত সফররত তথ্যমন্ত্রী সোমবার মুম্বাই ফিল্ম সিটিতে বঙ্গবন্ধুর জীবনীভিত্তিক এই চলচ্চিত্র চিত্রায়নের অগ্রগতি পরিদর্শন শেষে একথা জানান।
সোমবার ড. হাছান মাহমুদ মুম্বাই ফিল্ম সিটিতে পৌঁছুলে মহারাষ্ট্রের স্বাস্থ্যশিক্ষা ও সংস্কৃতি মন্ত্রী অমিত দেশমুখ তাঁকে স্বাগত জানান এবং ফিল্ম সিটির ব্যবস্থাপনা পরিচালক মনীষা ভার্মা, ‘বঙ্গবন্ধু’ বায়োপিকের পরিচালক শ্যাম বেনেগাল ও আরেফিন শুভ, তিশা, নুসরাত ফারিয়া, দিলারা জামান প্রমুখসহ বায়োপিকের অভিনয় শিল্পীদের নিয়ে  স্যুটিং সেট পরিদর্শন করেন।
 স্যুটিং সেটে ১৯৭১ সালে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা, বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনাসহ বঙ্গবন্ধু পরিবারকে ঢাকায় ধানমন্ডির যে বাড়িতে অন্তরীণ রাখা হয়েছিল, যেখানে সজীব ওয়াজেদ জয়ের জন্ম, তখনকার সেই পাকিস্তানি বাঙ্কার ও পতাকাসমেত বাড়িটি এবং আশেপাশের বাড়িগুলোর অবিকল প্রতিরূপ তৈরি করে চলচ্চিত্র চিত্রায়ণের প্রশংসা করেন ড. হাছান মাহমুদ।
মহারাষ্ট্রের স্বাস্থ্যশিক্ষা ও সংস্কৃতি মন্ত্রী অমিত দেশমুখের সাথে বৈঠক ও ‘বঙ্গবন্ধু’ বায়োপিকের সেট পরিদর্শন শেষে তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ জানান, এপ্রিল মাসের মধ্যে বঙ্গবন্ধু বায়োপিকের মুম্বাই অংশের স্যুটিং শেষ হবে এবং সেপ্টেম্বরে বাংলাদেশে স্যুটিং শুরু হবে।
এদিন বিকেলে মুম্বাইতে ‘ন্যাশনাল মিউজিয়াম অভ ইন্ডিয়ান সিনেমা’ পরিদর্শন ও সন্ধ্যায় মুম্বাইতে বাংলাদেশ উপ-দূতাবাস  আয়োজিত অনুষ্ঠানে বাংলাদেশের মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী ভারতীয় নাগরিক এবং মুম্বাইয়ের চলচ্চিত্র অঙ্গণের গণ্যমান্য ব্যক্তিবর্গের সাথে মতবিনিময় করেন তথ্যমন্ত্রী ড. হাছান। ৫ ফেব্রুয়ারি থেকে পাঁচদিনের এ সফরে তথ্যমন্ত্রী কলকাতায় ৩য় বাংলাদেশ চলচ্চিত্র উৎসব উদ্বোধন করেন ও ১৯৭২ সালের ৬ ফেব্রুয়ারি কলকাতার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে ইন্দিরা গান্ধীর উপস্থিতিতে ১০ লাখেরও বেশি বাঙালির উদ্দেশে বঙ্গবন্ধুর ঐতিহাসিক ভাষণের ৪৯ বছরপূর্তি উপলক্ষ্যে সেই ময়দানে বক্তব্য রাখেন। সফর শেষে বৃহস্পতিবার ১১ ফেব্রুয়ারি তথ্যমন্ত্রীর দেশে ফেরার কথা।

চলে গেলেন অস্কার বিজয়ী অভিনেতা ক্রিস্টোফার প্লামার

0
চলে গেলেন অস্কার বিজয়ী অভিনেতা ক্রিস্টোফার প্লামার

নিউজ মেট্রো ডেস্ক :

দা সাউন্ড অব মিউজিক খ্যাত অস্কার বিজয়ী অভিনেতা ক্রিস্টোফার প্লামার মারা গেছেন। কানেকটিকাটে নিজ বাড়িতে শুক্রবার তিনি মারা যান।

৮২ বছর বয়সে অস্কার পেয়েছিলেন ক্রিস্টোফার প্লামার। এর আগে এত বয়সে কোনো অভিনেতা অস্কার পাননি। ৮৮ বছর বয়সে অল ‘দ্য মানি ইন দ্য ওয়ার্ল্ড’ চলচ্চিত্রের জন্য শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেতা বিভাগে একাডেমি পুরস্কারের মনোনয়ন লাভ করেন। ক্রিস্টোফার প্লামারকে দ্য সাউন্ড অব মিউজিকের (১৯৬৫) ক্যাপ্টেন ভন হিসেবেই চেনে সারাবিশ্ব।

করোনা টিকাদান কর্মসূচির শুরু আজ : প্রস্তুত ১০০৫ কেন্দ্র

করোনা টিকাদান কর্মসূচির শুরু আজ : প্রস্তুত ১০০৫ কেন্দ্র

নিউজ মেট্রো রিপোর্ট

সব ধরণের জল্পনা কল্পনা শেষে সারাদেশে আজ রোববার থেকে শুরু হচ্ছে করোনা ভাইরাস টিকাদান কর্মসূচী। এ কর্মসূচী সফল করতে প্রস্তুত ১হাজার ৫টি কেন্দ্র ও সংশ্লিষ্ট স্বাস্থ্যকর্মীরা। সকাল ১০টায় টিকাদান কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করবেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

স্বাস্থ্য অধিদপ্তর সূত্র জানায়, ঢাকা, চট্টগ্রাম সহ সারাদেশে এক যোগে এ টিকা দেয়া শুরু হবে। সবগুলো কেন্দ্রকে পুরোপুরি প্রস্তুত রাখা হয়েছে। স্বাস্থ্যকর্মীদের মোট ২ হাজার ৪০০টি দল এ কাজে নিয়োজিত থাকবে। প্রতিটি দলে দুজন স্বাস্থ্যকর্মী এবং দুজন স্বেচ্ছাসেবক মিলিয়ে প্রতিটি দলে চারজন সদস্য থাকবেন।

ঢাকায় ৬৫টি স্থানে টিকাদান হবে। সেখানে কাজ করবে স্বাস্থ্যকর্মীদের ২০৬টি দল। চট্টগ্রামে প্রথম দিন টিকা দেয়া হবে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল ও চট্টগ্রাম জেনারেল হাসপাতাল কেন্দ্রে। পরবর্তীতে নির্ধারিত ১৫টি কেন্দ্রে এ টিকাদান কর্মসূচী চলবে।

চট্টগ্রামে প্রথম চমেক হাসপাতালে করোনা টিকাদান শুরু হবে। সেখানে প্রথম টিকা নিবেন চট্টগ্রাম সংসদীয় আসনের এমপি শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল। এরপর সকাল ১০ টায় চট্টগ্রাম জেনারেল হাসপাতালে টিকা কার্যক্রম উদ্বোধন করবেন শিক্ষা উপমন্ত্রী। রবিবার চমেক হাসপাতালের চারটি বুথে চারজনের সেরাম ইনস্টিউটের কভিডশিল্ড এই টিকা দেয়া হবে। তবে প্রথম দিন সেখানে ১০০ জনকে টিকাদান হবে। এজন্য হাসপাতালে করা হয়েছে টিকাদান বুথ, অবজারভেশন কক্ষ, থাকবে বিশেষজ্ঞ চিকিৎসকদের নেতৃত্বে টিম। নগরীর চমেক হাসপাতালের চতুর্থ তলায় আইসিইউ এর পাশে চারটি বুথে টিকাদান হবে। সেখানে টিকাদান কার্যক্রমে ১০ টিম কাজ করবে। তাদের দেয়া হয়েছে সকল ধরনের প্রশিক্ষণ।এ প্রসঙ্গে চমেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এসএম হুমায়ুন কবীর বলেন, আমাদের সার্বিক প্রস্ততি সম্পন্ন। রবিবার সকাল টায় থেকে আমরা টিকাদান কার্যক্রম শুরু করবো।

গত ২৭ জানুয়ারি দেশে প্রথম পরীক্ষামূলক টিকাদান কর্মসূচি শুরু হয়। ওইদিন টিকা নেন রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স রুনু ভেরোনিকা কস্তা। প্রথম দফায় কয়েকশজনকে পরীক্ষামূলক টিকা দেওয়া হয়। এর ১০দিন পর রোববার থেকে গণটিকাদান কর্মসূচি শুরু করতে যাচ্ছে সরকার।

চট্টগ্রামে লিও ক্লাবের উদ্যোগে ওয়ার্ল্ড ক্যান্সার দিবস পালন

চট্টগ্রামে লিও ক্লাবের উদ্যোগে ওয়ার্ল্ড ক্যান্সার দিবস পালন

ওয়ার্ল্ড ক্যান্সার সোসাইটি বাংলাদেশের সহযোগিতায় ও লিও ক্লাব অব চিটাগং গোল্ডেন সিটির আয়োজনে ক্যান্সার সচেতনতায় লিফলেট ও পথচারীদের মাঝে মাস্ক বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে চট্টগ্রাম নগরীর উইমেন কলেজ মোড়ে এ কর্মসূচি পালন করে সংগঠনের সদস্যরা। অনুষ্টানে প্রধান অতিথি ছিলেন লায়ন্স ডিস্ট্রিক্ট জি এস টি কো-ওর্ডিনেটর ও লিও ক্লাব এডভাইজর লায়ন শওকত আলী চৌধুরী এম জে এফ। লিও ক্লাব সভাপতি লিও শাকিল ইমন এর সভাপতিত্বে কর্মসুচির উদ্বোধন করেন প্রাক্তন লিও জেলা কো অর্ডিনেটর ও গোল্ডেন সিটি লিও ক্লাবের প্রাক্তন সভাপতি এম নাজমুল ইসলাম।

ওয়ার্ল্ড ক্যান্সার সোসাইটি চট্টগ্রামের সমন্বয়ক লিও আশিক আরেফিনের সঞ্চালনায় অনুষ্টানে এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, লিও সাইফুল ইসলাম, লিও শহীদুল্লাহ সজীব, লিও মাকসুদা রিমা, লিও তুহিন অভি, লিও আমিনা, লিও শারমিন,লিও সায়মা,লিও আরিফ সহ লিও ও লায়ন জেলা এবং ক্যান্সার সোসাইটির নেতৃবৃন্দ।

বক্তারা ক্যান্সার সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি এবং ধূমপান ও অস্বাস্থ্যকর জীবনাচরণ ত্যাগ করার প্রতি গুরুত্ব আরোপ করেন।

প্রেস বিজ্ঞপ্তি

চট্টগ্রাম টেস্টে জুয়াড়ি সন্দেহে ৩ ভারতীয় আটক

চট্টগ্রাম টেস্টে জুয়াড়ি সন্দেহে ৩ ভারতীয় আটক

নিউজ মেট্রো প্রতিনিধি:

চট্টগ্রামে ওয়েস্ট ইন্ডিজের সাথে বাংলাদেশের টেস্ট চলাকালে সাগরিকা জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামের গেট থেকে জুয়াড়ি সন্দেহে তিন ভারতীয়কে গ্রেফতার আটক করেছে একটি গোয়েন্দা সংস্থার লোকজন।শনিবার দুপুর আড়াইটার দিকে তাঁদের আটক করা হয়।

আটক তিনজন হলেন, সুনীল কুমার (৩৮), চ্যাটান শর্মা (৩৩) ও সানী ম্যাগু (৩২)।

পাহাড়তলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান ইমাম জানান, ‘তিন জন ভারতীয় নাগরিককে আটক করে এনএসআই সদস্যরা থানায় এনে আমাদের কাছে দিয়েছেন। তাঁদের ধারণা আটক তিন জন আন্তর্জাতিক জুয়াড়ি চক্রের সদস্য।আমরা বিষয়টি খতিয়ে দেখছি। যদি তারা সত্যিকার অর্থেই জুয়াড়ি হয়ে থাকে, তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে। তারা বৈধভাবে বাংলাদেশে এসেছে কিনা, এটাও দেখা হবে।’

বাংলাদেশে সম্ভাবনাময় খাত পর্যটন : মোস্তফা জব্বার

বাংলাদেশে সম্ভাবনাময় খাত পর্যটন : মোস্তফা জব্বার
নিউজ মেট্রো প্রতিনিধি
ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তফা জব্বার বলেছেন, বাংলাদেশে পর্যটন শিল্প অপার সম্ভাবনাময় এক খাত। বাংলাদেশের অপরূপ প্রাকৃতিক সৌন্দর্য, এখানকার মানুষদের অতিথিপরায়ণতা কাজে লাগাতে পারলে দেশের অর্থনৈতিক বিকাশে পর্যটন খাত গুরুত্বপূর্ণ অবদান রাখবে। তিনি দেশের বিকাশমান পর্যটন শিল্পকে একটি শক্তিশালী খাত হিসেবে গড়ে তুলতে সরকার গৃহীত উদ্যোগের পাশাপাশি ট্যুর অপারেটরদের যথাযথ কর্মপরিকল্পনা গ্রহণ ও বাস্তবায়নে এগিয়ে আসার আহ্বান জানান।
মন্ত্রী আজ ঢাকায় ওয়েবিনারে বেসরকারি ট্যুরিস্ট অপারেটরদের সংগঠন এসোসিয়েশন অব ট্যুরিস্ট অপারেটর বাংলাদেশ (টোয়াব) আয়োজিত ট্যুরিজম বিকাশে ডিজিটাল প্রযুক্তি বিষয়ক কর্মশালায় প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।
মন্ত্রী পর্যটকদের জন্য পর্যটন এলাকায় ওয়াইফাই নেটওয়ার্ক নিশ্চিত করার পাশাপাশি মার্কেটিং ও গ্রæপ ট্র্যাকিংসহ বিভিন্ন বিষয়ে ডিজিটাল প্রযুক্তি ব্যবহারের প্রয়োজনীয়তা তুলে ধরে বলেন, পর্যটকদের জন্য আধুনিক সুযোগসুবিধা নিশ্চিত করতে পারলে দেশি-বিদেশি পর্যটকদের ব্যাপক আগ্রহ তৈরি করবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার গতিশীল নেতৃত্বে দেশের পর্যটন শিল্প এক নতুন মাত্রায় রূপ নিয়েছে। দেশে কক্সবাজারের সাবরাংয়ে পর্যটকদের জন্য বিশেষ পর্যটন জোন প্রতিষ্ঠা করা হচ্ছে। তিনি বলেন, একসময় দেশে পর্যটকরা সীমিত এলাকায় পর্যটনে আগ্রহী ছিল। ভ্রমণপিপাসু মানুষদের এখন টাঙ্গুয়ার হাওর, সুন্দরবন, প্রতœতাত্বিক নিদর্শন বা দেশের প্রাকৃতিক সৌন্দর্যের প্রতি ব্যাপক আগ্রহ বেড়েছে।
মন্ত্রী বলেন, অভ্যন্তরীণ ট্যুরিজমের পাশাপাশি আন্তর্জাতিক ট্যুরিজমের প্রতি বিশেষ গুরুত্ব দিতে হবে। এই ক্ষেত্রে বাংলাদেশ পর্যটন কর্পোরেশনের গুরুত্বপূর্ণ ভূমিকা তুলে ধরে তিনি বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হাত ধরে বাংলাদেশ পর্যটন কর্পোরেশনের যাত্রা শুরু হয়েছিলো।
টোয়াব সভাপতি মোঃ রাফিউজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে বাংলাদেশ পর্যটন কর্পোরেশনের চেয়ারম্যান রাম চন্দ্র দেব এবং বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের সিইও জাভেদ আহমেদ বক্তৃতা করেন। অনুষ্ঠানে বক্তারা পর্যটন শিল্পে ডিজিটাল প্রযুক্তির ব্যবহারের প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন।

উচ্চ শিক্ষায় আগ্রহীদের ভিড় ইডিইউতে

উচ্চ শিক্ষায় আগ্রহীদের ভিড় ইডিইউতে
নিউজ মেট্রো ডেস্ক :
উচ্চশিক্ষা পর্যায়ে প্রবেশের দ্বারপ্রান্ত হলো এইচএসসি ও সমমানের পরীক্ষাগুলো। করোনার থাবায় দীর্ঘদিন এ পরীক্ষা স্থগিত থাকার পর সম্প্রতি ফল প্রকাশের পর থেকেই পরীক্ষার্থীরা যেন আর কালবিলম্ব করতে চাইছেন না। চট্টগ্রামে বিশ্বমানের উচ্চশিক্ষায় আগ্রহীরা ভিড় করছেন ইস্ট ডেল্টা ইউনিভার্সিটিতে (ইডিইউ)। স্প্রিং ২০২১ সেমিস্টারে ভর্তির শেষ মুহূর্তে ভর্তিচ্ছুদের এ আগ্রহে কর্মব্যস্ত সময় কাটাচ্ছেন ইডিইউর অ্যাডমিশন বিভাগের কর্মীরা। আগামী ১০ ফেব্রæয়ারি অনুষ্ঠিত হবে ভর্তি পরীক্ষা।
শিক্ষায় কাঙ্খিত মানের পাশাপাশি চলমান সেমিস্টার থেকে ক্যাম্পাসে সীমিত পরিসরে ক্লাস করার সুযোগ এবং এইচএসসিতে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের জন্য সর্বোচ্চ তিন লক্ষ টাকা পর্যন্ত বৃত্তির ঘোষণা দেয়ায় ভর্তিচ্ছুদের মাঝে ব্যাপক সাড়া পরিলক্ষিত হয়েছে।
এ প্রসঙ্গে বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ভাইস চেয়ারম্যান সাঈদ আল নোমান বলেছেন, অন্যান্য বিশ্ববিদ্যালয়গুলো এখনো অনলাইনে শিক্ষা কার্যক্রম পরিচালিত করলেও ইস্ট ডেল্টা ইউনিভার্সিটিতে বেøন্ডেড লার্নিং তথা ক্যাম্পাস ও অনলাইনে একইসাথে ক্লাস নিচ্ছে। এক্ষেত্রে ক্লাসরুমগুলোতে প্রয়োজনীয় সরঞ্জাম সংযুক্ত করে দুই মাধ্যমে যুগপৎ ক্লাসের জন্য প্রস্তুত করা হয়েছে। প্রতিটি ক্লাসেই পালাক্রমে পরীক্ষামূলকভাবে শিক্ষার্থীরা ক্যাম্পাসে আসছে। ফলে, দীর্ঘদিন টানা অনলাইন ক্লাসের একঘেয়েমি থেকে মুক্তি পাচ্ছে শিক্ষার্থীরা একইসাথে ক্যাম্পাসের আনন্দও উপভোগ করতে পারছে।
এছাড়া এইচএসসিতে প্রাপ্ত পয়েন্টের উপর ভিত্তি করে সর্বোচ্চ তিন লক্ষ টাকা পর্যন্ত বৃত্তি প্রদান করছি আমরা। এসএসসি ও এইচএসসি উভয় পরীক্ষায় সকল বিষয়ে জিপিএ-৫ প্রাপ্তদের সর্বোচ্চ বৃত্তির জন্য বিবেচনা করছি আমরা, তিনি আরো উল্লেখ করেন।
আগ্রহী শিক্ষার্থীরা ভর্তি হতে পারছে ১০টি বিষয়ে। স্নাতক পর্যায়ে বিবিএ, বিএ ইন ইংলিশ, বিএ ইন ইকনোমিক্স, বিএসসি ইন কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, বিএসসি ইন ইলেক্ট্রিকাল অ্যান্ড ইলেক্ট্রনিক ইঞ্জিনিয়ারিং, বিএসসি ইলেক্ট্রিকাল অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং; স্নাতকোত্তর পর্যায়ে এমবিএ, মাস্টার্স ইন ইংলিশ, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ে এমএসসি/মাস্টার্স ইন ইঞ্জিনিয়ারিং এবং মাস্টার্স অব পাবলিক পলিসি অ্যান্ড লিডারশিপ প্রোগ্রাম।
ভর্তি সংক্রান্ত অন্যান্য তথ্য জানতে ইডিইউর ওয়েবসাইট www.eastdelta.edu.bd বা অফিসিয়াল ফেসবুক পেইজে ভিজিট করতে হবে। বিস্তারিত তথ্যের জন্য ফোন করুন ০১৩১১-১০৪৫৩১, ০১৩১১-১০৪৫৩২, ০১৩১১-১০৪৫৩৪, ০১৩১১-১০৪৫৩৭ নম্বরে।