সেপ্টেম্বরের অধিবেশনে নতুন রাষ্ট্রপতি নির্বাচন : আইনমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক :
জাতীয় সংসদের আগামী সেপ্টেম্বরের নিয়মিত অধিবেশনেই বাংলাদেশের নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হবেন বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান। আজ শনিবার (২৫ জুলাই) রাজধানীর সিরডাপ মিলনায়তনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এই তথ্য নিশ্চিত করেন আইনমন্ত্রী।
কে হচ্ছেন দেশের পরবর্তী রাষ্ট্রপতি? এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, সময়ই বলে দেবে।
উল্লেখ্য, মোহাম্মদ সাহাবুদ্দিন ২০২৩ সালের ২৪ এপ্রিল দেশের ২২তম রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। সংবিধান অনুযায়ী তার পাঁচ বছরের মেয়াদ ২০২৮ সালের এপ্রিলে শেষ হওয়ার কথা ছিল। তবে মেয়াদ শেষ হওয়ার প্রায় দুই বছর আগেই স্বাস্থ্যগত কারণ দেখিয়ে তিনি দায়িত্ব থেকে সরে দাঁড়ান। সংবিধান অনুযায়ী ৯০ দিনের মধ্যে জাতীয় সংসদের মাধ্যমে নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার কথা।
